editor
প্রকাশিত: 12:22 AM, April 13, 2022

রায়হান হত্যা: পেছালো চার্জ গঠনের তারিখ
নিজস্ব প্রতিবেদক
সিলেটে আলোচিত রায়হান হত্যা মামলার চার্জ গঠন পিছিয়ে আগামী ১৮ এপ্রিল ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১২ এপ্রিল) ধার্য তারিখে চার্জ গঠন হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় চার্জ গঠনের শুনানি হয়নি।
বাদীপক্ষের আইনজীবী সুমন পারভেজ বলেন, আজ সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত নগরের আখালিয়া এলাকার যুবক রায়হান হত্যা মামলার চার্জ গঠনের ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের প্রস্তুতি না থাকায় চার্জ গঠন সম্ভব হয়নি। পরবর্তী তারিখ আগামী ১৮ এপ্রিল ধার্য করেছেন আদালত।
এর আগে, এদিন দুপুর ১টার দিকে হত্যা মামলার প্রধান আসামি নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরখাস্ত করা এসআই আকবর হোসনে ভুইয়াসহ সব আসামিকে আদালতে হাজির করা হয়। চার্জ গঠন না হওয়ায় ফের প্রিজনভ্যানে করে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
২০২১ সালের ১০ অক্টোবর রাতে রায়হানকে ধরে এনে সিলেট কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করা হয়। পরদিন সকালে হাসপাতালে নেওয়ার পর রায়হানের মৃত্যু হয়। যে মৃত্যু নিয়ে দেশ-বিদেশে তোলপাড় চলে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পুলিশ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করেন।
গত বছরের ৫ মে রায়হান হত্যার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া, সাময়িক বরখাস্তকৃত এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ বছরের ৮ মার্চ সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে বহুল আলোচিত মামলাটি উপস্থাপন করা হলে বিচারক আবদুল মোমেন মামলার বিচার কাজ পরিচালনার জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে