editor
প্রকাশিত: 5:42 PM, April 13, 2022

১৭ এপ্রিল ইলিয়াস আলী গুমের ১০ বছর : সন্ধানের দাবীতে সিলেট জেলা বিএনপির কর্মসূচী ঘোষণা
সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার সাবেক সফল সভাপতি ও সাবেক এমপি জননেতা এম ইলিয়াস আলী ও গাড়ী চালক আনসার আলী গুমের ১০ বছর অতিবাহিত হচ্ছে ১৭ এপ্রিল রোববার।
জননেতা এম ইলিয়াস আলী গুমের ১০ বছর অতিবাহিত হওয়ায় ইলিয়াস আলী সহ গুমকৃতদের সন্ধানের দাবীতে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে কর্মসূচী ঘোষণা করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৭ এপ্রিল রোববার সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান, জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান এবং বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ এপ্রিল সোমবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ সুরমার কুশিয়ারা কনভেনশন হলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধানের দাবীতে জেলা বিএনপি ঘোষিত কর্মসূচী সফল করার জন্য জেলা বিএনপি অঙ্গ সংগঠন, জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন