editor
প্রকাশিত: 12:44 AM, April 14, 2022

মৌলভীবাজারে লেবু বেল, তরমুজ, ডাব ও আনারসের দামও চড়া
মৌলভীবাজার প্রতিনিধি
প্রচণ্ড তাপদাহ আর মাহে রমজান। তাই শরবতের জন্য কদর লেবু আর বেলের। এরই সঙ্গে প্রশান্তির জন্য পছন্দের ফল ডাব, তরমুজ ও আনারসের। কিন্তু দ্রব্যমূল্যের বাজারে লাগামহীন পাগলা ঘোড়ার খপ্পরে বাদ যায়নি এ ফলগুলোও।
পাহাড়ি টিলাবেষ্টিত এ জেলায় ডাব, বেল, লেবু, কলা ও আনারসের উৎপাদন ব্যাপক। বাণিজ্যিক ভিত্তিতেও হচ্ছে চাষ। এ বছর ফলনও হয়েছে ভালো। কিন্তু তারপরও স্থানীয় বাজারগুলোতে এ ফসলগুলোর দাম আকাশচুম্বী।
জেলার প্রতিটি উপজেলার ছোট বড় বাজারের দোকান, ফুটপাথ, ঠেলা ও ভ্যানগাড়িতে করে ফল বিক্রেতারা এমনি অত্যধিক দরে তা বিক্রি করছেন।
সংশ্লিষ্ট প্রশাসনের নাকের ডগায় অসাধু এসব খুচরা বিক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে এমন মুনাফা লুটে নিলেও নেই তাদের তৎপরতা। জেলার সবচেয়ে বড় পাইকারি লেবু, আনারস ও তরমুজ বিক্রির হাট শ্রীমঙ্গল বাজার ঘুরে দেখা গেল পাইকারি ও খুচরা বিক্রির হতবাক হওয়ার মতো তফাৎ।
তরমুজ: তরমুজের পাইকারি বাজার ঘুরে দরের যে তথ্য পাওয়া গেল তাতে খুচরা বিক্রেতার দরের সঙ্গে মিলে বিস্তর তফাৎ। আকার ভেদে ৫ টি স্তরে সারি করে রাখছেন শ্রমিকরা। আড়ৎদারের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী ৭-১০ কেজি ওজনের একটি তরমুজের পাইকারী দর ১৮০-২৩০ টাকা। আর তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা। ৩-৫ কেজি ওজনের পাইকারী দর ৯০-১০০ আর খুচরা ২০০-২৮০ টাকা। ২-৩ কেজি ওজনের পাইকারি দর ৪০-৬০ টাকা। আর তা খুচরা বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকা। শ্রীমঙ্গলের তরমুজের আড়ৎদার মের্সাস নাহিদ ফল ভাণ্ডারের স্বত্বাধিকারী মো. ছায়েদ মিয়া জানান, এই তরমুজগুলো বরিশাল ও খুলনা থেকে আসছে। মৌসুমের শুরু থেকে কমবেশি ওই দরের মধ্যেই পাইকারি বিক্রি হচ্ছে। তিনি বলেন, খুচরা বাজারে কেন এতো দরে বিক্রি করা হচ্ছে তা তার বোধগম্য নয়।
আনারস: আনারসের আড়ৎ ঘুরে দেখা গেল ৩ স্তরে স্তূপ করে রাখা পাকা আনারস। জানা গেল নিলামে ছোট আকারের আনারস পাইকারি প্রতি পিস বিক্রি হচ্ছে ১২-১৫ টাকা। আর তা খুচরা বিক্রি হচ্ছে ৩০-৩৫টাকা। মধ্যম ৩০-৪০ টাকা আর তা খুচরা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। শ্রীমঙ্গলের মা বাণিজ্যালয়ের রাজীব আহমদ ও মেসার্স গ্রীন এন্টারপ্রাইজ হাজী মো. আব্দুল মালেক জানানÑ এখন বছরজুড়ে আনারস পাওয়া যাচ্ছে। হাইব্রিড জাতের এই আনারসগুলো খুবই সুস্বাদু। চাষিরা তাদের আড়তে মাল পৌঁছান আর যে বাজারদর পাওয়া যায় তা তারাই পাচ্ছেন। আড়ৎদার কেবল বিক্রি করে দেওয়া ও অগ্রিম টাকা দেওয়া বাবতে চাষিদের কাছ থেকে ৫ শতাংশ কমিশন পাচ্ছেন।
লেবু: নানা জাতের লেবুর মধ্যে এখন মূলত জাড়া, কাগজী আর চায়না (সুগন্ধি) লেবুরই চাহিদা বেশি। খুচরা বিক্রেতাদের কাছে দাম জেনেই চোখ চানাবড়া হচ্ছে ক্রেতাদের। কিন্তু আড়তে দেখা গেল অন্য দৃশ্য। জাড়া লেবু মধ্যম (এই সময়ে সবচেয়ে বড়) প্রতি পিস বিক্রি হচ্ছে ১৫-২৫ টাকা আর তা খুচরা বাজারে ৭০-৮০ টাকা। কাগজী লেবু ছোট প্রতিপিস ২-৩ টাকা আর খুচরা ৫-৬। মধ্যম ৩-৪ আর খুচরা ৮-১০ টাকা। আড়ৎদার নেপাল আদিত্য বলেন, খুচরা বাজারে দাম কেন বাড়লো তার যৌক্তিকতা সবার মতো আমাদেরও জানা নেই।
এদিকে ডাব বেল ও পাকা কলার দরও চওড়া। প্রতিপিস ডাব ছোট বড় আকার ভেদে খুচরা ৬০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে আর বাগান থেকে ক্রয় করছেন ২০-৫০ টাকায়। শ্রীমঙ্গলের নারিকেলের আড়ৎদার রহমত অ্যান্ড সন্স এর স্বত্বাধিকারী রায়হান আহমদ বলেন, ডাবের চাহিদা থাকায় খুচরা বিক্রেতারা বেশি দরে তা বিক্রি করছেন। একই অবস্থা শরবতের অন্যতম উপকরণ বেলের দামেও।
মাঝারি একহালি বেল খুচরা বিক্রি হচ্ছে ২৫০ টাকা। আর বাগান থেকে তা ক্রয় করছেন ৮০-১০০ টাকায়। কলা (চাম্পা) প্রতি হালি মাঝারি ১৫-২৫ টাকা বিক্রি হচ্ছে। ভোক্তারা বলছেন হু হু করে কেবল দাম বাড়ছেই। এখন কোনো পণ্যেরই দাম নিয়ে সন্তুষ্ট নয় তারা। একে একে সব পণ্যেরই দাম এখন মধ্য ও নিম্ন বিত্তদের নাগালের বাহিরে চলে যাচ্ছে। তাদের জোর দাবি এমন অবস্থার লাগাম টানার দরকার খুবই দ্রুত।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে