editor

প্রকাশিত: 12:42 AM, April 15, 2022

সুনামগঞ্জে মা-মেয়ে ও পিতা- পুত্রসহ ৫জনের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জে মা-মেয়ে ও পিতা- পুত্রসহ ৫জনের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জে মা-মেয়ে ও পিতা- পুত্রসহ ৫জনের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে পৃথক ঘটনায় মা-মেয়ে ও পিতা-পুত্রসহ ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃতরা হলো- জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের স্কুল শিক্ষক হারুন মিয়ার স্ত্রী মৌসুমী বেগম (৩৫), মেয়ে মাহিমা বেগম (৪), ছেলে হোসাইন আহমদ (১) ও শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামের মুকুল খাঁ (৫০), তার ছেলে মাসুদ খাঁ (৭)। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল অনুমান ৭টায় বজ্রপাতে ও ভোর ৫টায় ঝড়ের কবলে পড়ে তাদের মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- ভোরে হঠাৎ প্রচন্ড ঘূর্ণিঝড় শুরু হয় জেলার জগন্নাথপুর উপজেলায়। ওই সময় উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের স্কুল শিক্ষক হারুন মিয়ার বসতবাড়ির ওপর ২টি গাছ ভেঙ্গে পড়ে। এঘটনায় বসতঘরের নিচে চাপা পড়ে স্ত্রী মৌসুমী বেগম, শিশুকন্য মাহিমা বেগম ও শিশুপুত্র হোসাইন আহমদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ৩জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
এব্যাপারে উপজেলার পাটলী ইউনিয়ন চেয়ারম্যান আংগুর মিয়া বলেন- একটি বেসরকারী স্কুলে খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন হারুন মিয়া। তিনি খুবই গরীব মানুষ। কিন্তু ভয়ংকর ঘূর্ণিঝড় ওই শিক্ষকের পরিবারটাকে ধ্বংস করে দিয়েগেছে। সবকিছু হারিয়ে স্কুল শিক্ষক হারুন মিয়া এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
অন্যদিকে সকাল ৭টায় জেলার শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে নিজ বসতবাড়ির পাশে অবস্থিত জমিতে মুকুল খাঁ তার দুই ছেলে মাসুদ খাঁ, রিমন খাঁ ও শ্যালক পুত্র তানভীর হোসেনকে নিয়ে কৃষি কাজ করার সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়।
ওই সময় বজ্রপাতের শিকার হয়ে বাবা মুকুল খাঁ ও ছেলে মাসুদ খাঁ ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় রিমন খাঁ ও তানভীর হোসেন আহত হয়। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাশর্^বর্তী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান ও শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম পৃথক ঘটনায় ৫জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান- ঘটনাস্থল থেকে মা-মেয়ে ও ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর শাল্লার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন