editor
প্রকাশিত: 1:27 AM, April 15, 2022

মানবতার কল্যাণে কাজ করার মাঝে মানবজীবনের প্রকৃত সার্থকতা নিহিত : লে: কর্ণেল (অব.) আতাউর রহমান পীর
রোটারী ইন্টারন্যাশনালের সাবেক ডিস্ট্রিক্ট গভর্ণর অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর বলেছেন, মানবতার কল্যাণে কাজ করার চেয়ে ভালো কিছু পৃথিবীতে আর নেই। সামর্থ থাকার পরও এই কাজ সকলের দ্বারা হয়না। এজন্য প্রয়োজন সেবার মানসিকতা সম্পন্ন একদল মানবপ্রেমী মানুষ। যা তৈরী করে রোটারী ক্লাব। রোটারীয়ানরা মানবতার কল্যানে নিজেকে সব সময় উজার করে দেয়। কারণ এর মাঝে মানবজীবনের প্রকৃত সার্থকতা নিজিত রয়েছে।
তিনি বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকার পৃথক স্থানে রোটারী ই-ক্লাব অব ৩২৮২’র উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে টিউবওয়েল, ঢেউটিন, স্যানেটারী লেট্রিন, হুইল চেয়ার, মশারী ও ক্রীড়া সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। রোটারী ই-ক্লাব অব ৩২৮২’র প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট মোঃ আজিম উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ তোফায়েল আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী জেলা ৩২৮২ এর ডেপুটি গভর্ণর সিপি রোটারিয়ান রাসেল মাহবুব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব ডাইরেক্টর রোটারিয়ান আব্দুল ওয়াহিদ, ফাহিম আহমদ, দেবারাই পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান, আব্দুস সালাম, এবাদুল হক, আবু তাহের মোঃ ইয়াহয়িয়া, মোঃ মিসবাহ উদ্দীন, ওমর ফুরকানী, আজাদ জিসান, তানভীর আহমদ মিলাদ, সুহেদ আহমদ ও আবেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি পরিবারে মাঝে টিউবওয়েল, ঢেউটিন, স্যানিটারী লেট্রিন ও মশারী তুলে দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে আর্ন এন লিভ ফিজিওতেরাপী সেন্টার কর্তৃপক্ষের কাছে হুইল চেয়ার এবং বিয়ানীবাজার আছিরগঞ্জ গ্রীন স্টার ক্রিকেট ক্লাব নেতৃবৃন্দের কাছে ক্রীড়া সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়। -বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন