editor

প্রকাশিত: 8:19 PM, April 16, 2022

সরকারের পাশাপাশি সমাজ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি রাজী

সরকারের পাশাপাশি সমাজ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি রাজী

সরকারের পাশাপাশি সমাজ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি রাজী

দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের ইফতার মাহফিল

দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের আলোচনা সভা ইফতার মাহফিল ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১৫ এপ্রিল শুক্রবার বিকালে নগরীর ধোপাদিঘির দক্ষিণপারস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, সমাজ গড়ার কাজে যারা নিয়োজিত থাকেন তার মহৎ মনের অধিকারী। সরকারের পাশাপাশি দেশের উন্নয়ন ও কল্যাণে যারা কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। তিনি বলেন, গুণী ব্যক্তিদের সম্মান প্রদর্শন করলে সমাজে গুণীজন সৃষ্টি হয়। দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের শিক্ষা, চিকিৎসা, সমাজ সেবা সহ সকল মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে, তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের সভাপতি প্রকৌশলী একেএম জসীম উদ্দিন ভূঁইয়া’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ রুহুল আমীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসার ডাঃ মোঃ আবেদ হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেটের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি ও গুণীজন হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উপদেষ্টা যথাক্রমে- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ প্রফেসার ডাঃ মোঃ আবু ইউসুফ ভুঁঞা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ড. জসিম উদ্দিন আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ডেন্টাল সার্জন ও বিভাগীয় প্রধান রোটারিয়ান মোঃ মোসাদ্দেক হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, জেনেটিক এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁঞা।
অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় যথাক্রমে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ প্রফেসার ডাঃ মোঃ আবু ইউসুফ ভুঁঞা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিসেস্টম লিমিটেড সিলেটের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী একেএম জীসম উদ্দিন ভূঁইয়া, সিলেট এম.সি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তোফায়েল আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ডেন্টাল সার্জন ও বিভাগীয় প্রধান রোটারিয়ান মোঃ মোসাদ্দেক হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ড. জসিম উদ্দিন আহমদ, মৎস্য ও বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, মৎস্য ও বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, জেনেটিক এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁঞা, সাবেক অধ্যক্ষ জি এম আরেফীন। এছাড়াও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি মরহুম ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান ও সাবেক উপদেষ্টা মরহুম হাজী মোহাম্মদ রমিজ উদ্দিন সরকার-কে।
ইফতার ও দোয়া মাহফিলে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন