editor

প্রকাশিত: 12:55 AM, April 18, 2022

গুম হওয়া নেতাদের স্বজনরা কাঁদলেন কাঁদালেন : বিপাকে ইলিয়াস পরিবার

গুম হওয়া নেতাদের স্বজনরা কাঁদলেন কাঁদালেন : বিপাকে ইলিয়াস পরিবার

গুম হওয়া নেতাদের স্বজনরা কাঁদলেন কাঁদালেন : বিপাকে ইলিয়াস পরিবার

নিজস্ব প্রতিবেদক
গুম হওয়া মানুষের স্বজনদের কান্না শোনার যেন কেউ নেই। স্বজনরা জানতেও পারেননি তারা জীবিত নাকি মৃত। বুকভরা বেদনা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তারা। দশ বছর ধরে সিলেটের গুম হওয়া চার ব্যক্তির
পরিবারের সদস্যদের নিয়ে গতকাল রোববার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা মিলনায়তনে সিলেট মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নিয়ে স্বজনহারা পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে কাঁদলেন, কাঁদালেনও। এতে করে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় ব্যতিক্রমী এ প্রতিবাদ সভায় অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন- মা-বাবা, ভাইবোন, সন্তান, কারও স্ত্রী তাকিয়ে থাকেন দরজার দিকে। হয়তো কখনো কেউ ফিরে এসে দরজার ওপার থেকে ডাক দেবে প্রিয় নাম ধরে। অপেক্ষায় রাত পেরিয়ে ভোর হয়, ফিরে না প্রিয়জন।

পরিবারের স্বপ্ন ছিল যাকে ঘিরে, সেই মানুষটিই গুম হয়ে গেছে। বিএনপি’র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর বিশ্বস্ত সহচর ও গাড়িচালক আনছার আলীর স্ত্রী মুক্তা বেগম অনুষ্ঠান স্থলেই কান্নায় ভেঙে পড়েন। আবেগতাড়িত হওয়ায় বক্তব্য দিতে পারেননি তিনি।

সাবেক ছাত্রদল নেতা জুনেদ আহমদের বোন তানজিনা খানম আজও তার ভাইয়ের সন্ধান দাবি করে বলেন- আমাদের ভাইয়ের স্থানে আপনারা নিজেদের দাঁড় করিয়ে উপলব্ধি করলেই বুঝতে পারবেন কীভাবে কাটছে স্বজনহারাদের প্রতিটি মুহূর্ত। আমাদের মতো গুম হওয়া পরিবারের সময় কাটছে কত কষ্ট আর যন্ত্রণায়।

গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদ মনের ভেতরে জমানো দীর্ঘ ১০ বছরের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলেন- দুঃখ কার কাছে বলবো। দুঃখ বলার জায়গা নেই। মনের ভেতর শুধু বোবা কান্না। নিজের ছেলে গুম হওয়ার পর সকল তথ্য সংগ্রহ করে একটি দলিল প্রস্তুত করে রাখেন তিনি। সেই দলিল অনুষ্ঠানস্থলে উপস্থাপন করে বলেন, সিলেটের গুম হওয়া সকল ব্যক্তির এভাবে একটি দলিল প্রস্তুত রাখা প্রয়োজন। এ জন্য সিলেট বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন ডা. মঈন উদ্দিন।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন- সারা দেশে গুম হওয়া মানুষগুলোর পরিবারের সদস্যদের প্রশ্ন কোথায় আছেন তাদের প্রিয় মানুষটি। অক্ষত অবস্থায় ফেরত দেয়া হোক তাদেরকে।

সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, গুম- খুনের কথা যাতে কেউ বলতে না পারে সেজন্য বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে এবং জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত সিলেট মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, এড, হাবিবুর রহমান হাবিব. সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এড. রোকসানা বেগম শাহনাজ, আজমল বখত সাদেক, নজিবুর রহমান নজিব ও সালেহ আহমদ খসরু, সদস্য আমির হোসেন, মাহবুব কাদির শাহী, মোর্শেদ আহমদ মুকুল, নুুরুল আলম সিদ্দিকী খালেদ, আবুল কালাম ও ডা. নাজমুল ইসলাম, সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুছ মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমুখ।

বিপাকে ইলিয়াস আলীর পরিবার : নিখোঁজ হওয়ার পর থেকেই জব্দ হয়ে আছে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ব্যাংক হিসাব। পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে বেশ কয়েকবার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলেও হিসাবটি চালু করা সম্ভব হয়নি। পরিবার প্রধানের অ্যাকাউন্ট থেকে কোনো টাকাও তুলতে পারছেন না, খরচও করতে পারছেন না তারা। ফলে দীর্ঘ ১০ বছর ধরে বিপাকে রয়েছেন বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদকের পরিবারের সদস্যরা। রাজধানীর বনানী থেকে ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। সেই থেকে বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদকের ব্যাংক হিসাব জব্দ হয়ে আছে।

এ ব্যাপারে আদালতের নির্দেশ প্রয়োজন বলে উল্লেখ করেছে ব্যাংক। তবে পরিবারের আশা, ইলিয়াস আলী ফিরে আসবেন এবং জব্দ হয়ে থাকা ব্যাংক হিসাব তিনি নিজেই চালু করবেন। এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেন, ‘আমার স্বামীর নামে থাকা ব্যাংক হিসাব সেই (২০১২ সালের ১৭ এপ্রিল) থেকে জব্দ হয়ে আছে। একদিন হয়তো প্রিয় মানুষটি পরিবারের কাছে ফিরে আসবেন।’ জানা গেছে, গুম ব্যক্তিদের ব্যাংক থেকে টাকা-পয়সা তোলা, স্থাবর-অস্থাবর সম্পত্তির বণ্টনে সমস্যা থাকে। তবে আদালত বিশেষ বিবেচনায় পরিবারগুলোকে জমানো টাকার কিছু অংশ তোলার অনুমতি দিতে পারেন।

কিন্তু সমস্যাটা হলো, পরিবারগুলো আশায় থাকে- গুম হওয়া স্বজন ফিরে আসবেন। তাই অনেক সময় আদালতে যায় না তারা। ইলিয়াস পরিবারও সেই আশাতেই আছে। এদিকে নিখোঁজের পর স্বামী ইলিয়াস আলীর সন্ধান পেতে সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন তাহসিনা রুশদির লুনা। স্বামীর সন্ধানে উচ্চ আদালতেরও দ্বারস্থ হন। যোগাযোগ অব্যাহত রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দফতরেও। কিন্তু সব জায়গা থেকেই আসে হতাশার খবর। ইলিয়াস আলীকে বহন করা গাড়িটি রাজধানীর মহাখালীতে পাওয়া গেলেও ১০ বছরেও ইলিয়াস আলী ও আনসার আলী আর ফিরে আসেননি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন