editor
প্রকাশিত: 7:37 PM, April 18, 2022

বিবি ট্রাষ্ট ব্যারিস্টার এম এ সালাম এর পক্ষ থেকে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বিবি ট্রাষ্ট ব্যারিস্টার এম এ সালাম এর পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সালামের গ্রামের বাড়িতে সমাজের অসহায় মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ব্যারিস্টার এম এ সালামের বড় ভাই হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, পবিত্র রমজান মাসে সমাজের সকল মানুষের মুখে হাসি ফোঁটানোর উদ্দেশ্যেই আমাদের এ মহতী উদ্যোগ। অতীতের মত ভবিষ্যতেও ট্রাষ্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মকসুদুল করিম নুহেলের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আজাদ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রণি, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল ইসলাম রাসেল, যুগ্ন সম্পাদক জুবায়ের আহমদ লিলু, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কাওছার আহমদ নামর, যুগ্ন আহ্বায়ক ও জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আনহার আহমদ মারনুস, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, সিলাম ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার আহমদ, মোগলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, জালালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক আমিনুর রহমান সাজু, সিলাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনছুর আহমদ, সিলেট জেলা ছাত্রদল নেতা আবিদ নুর, বালাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মহি উদ্দিন তালুকদার মিলন, জালালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিছবাহ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন