editor
প্রকাশিত: 6:55 PM, April 22, 2022

পলাশ সেবা ট্রাস্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত
পলাশ সেবা ট্রাস্ট্রের ব্যবস্থাপনায় জগন্নাথপুর উপজেলার আউদত শাহারপাড়ায় শেখ আব্দুর রাজ্জাক হাফিজিয়া মাদ্রাসায় গত বুধবার এক আলোচনা সভা, বস্ত্র বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পলাশ সেবা ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী হোটেল পলাশের সত্ত্বাধিকারী শেখ হারুন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, রমজানের ত্যাগ ও শিক্ষা সারা বছর ধরে রেখে মানুষের কল্যাণ করা যায়। পলাশ সেবা ট্রাস্ট একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান। তিনি বলেন, আমরা চেষ্টা করছি অত্র এলাকার মানুষের সার্বিক কল্যাণে বেশি বেশি কাজ করা। আতাউর রহমান বলেন, জনগণের সহযোগিতায় আগামীর উন্নয়নে আমরা আরো এগিয়ে যাবো।
সমাজসেবী শেখ ফয়জুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ৭নং সাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, হাফেজ মাওলানা শামসুল ইসলাম ভমাদেশ্বরী, হাফিজ নুরুল হক, হাফিজ মাওলানা ইয়াহিয়া, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেট জেলার সভাপতি রুহুল ইসলাম মিঠু, সিলেট উইনার কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল কামাল, আইসিটি বিভাগের প্রভাষক সামসুজ্জামান সানি সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বস্ত্র, শিক্ষা সামগ্রী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন