editor
প্রকাশিত: 7:42 PM, April 22, 2022

টুকেরবাজার ইউনিয়নে অন্তর্ভুক্তির প্রতিবাদে চাতল বাজারে মানববন্ধন
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পার্শ্ববর্তী টুকেরবাজার ইউনিয়নের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বাদ জুমা ওয়ার্ডের চাতলীবন্দ,মৌলাটিকর, চাতল গ্রামের সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরুব্বি আয়াতুল্লাহ’র সভাপতিত্বে এবং কবি মাহমুদ জোহার সঞ্চালনায় বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ফয়জুল হক, আবুল কালাম,আব্দুল মানিক,কলমদার আলী,বাবুল আহমেদ, আবু নাজিব,সিদ্দিকুর রহমান, হুশিয়ার আলী,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, টুকেরবাজার ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হতে অনাগ্রহ প্রকাশ করে উক্ত প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেন।
একটি বিলুপ্তি ইউনিয়ন টুকেরবাজার এর সাথে আমাদের খাদিমনগর ইউনিয়নের স্বনামধন্য ১ নং ওয়ার্ড নিয়ে যাওয়ার পায়তারা করা হচ্ছে। কয়েক পুরুষ ধরে আমরা খাদিমনগর ইউনিয়নে বসবাস করে আসছি। কিন্তু তিন গ্রামের কয়েক হাজার পরিবারকে টুকেরবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে। আমরা টুকেরবাজার ইউনিয়নের নয় খাদিমনগর ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে থাকতে চাই। তারপরও কোনও চক্রান্ত হলে তা প্রতিহত করার ঘোষণা দেয় গ্রামবাসী।বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন