editor
প্রকাশিত: 10:44 PM, April 22, 2022

সিলেট বিবেক কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা
মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক কার্যনির্বাহী পর্ষদের ১৩৩তম মাসিক সভা ২২ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর মির্জাজাঙ্গালে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিবেক সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য প্রফেসর দেবাশীষ দেবনাথকে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করায় ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
সংগঠনের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ, বাংলাদেশ ব্যাংক সিলেটের প্রাক্তন ডিজিএম প্রণব কুমার দেবনাথ, অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ, সহ-সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, কোষাধ্যক্ষ অধ্যাপক অনবীর রায়, সাংগঠনিক সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, সহ কোষাধ্যক্ষ এ্যাপেক্সিয়ান জিডি রুমু, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থ প্রমুখ।
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য প্রফেসর দেবাশীষ দেবনাথ সভায় সকলকে মিষ্টি মুখে আপ্যায়িত করেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন