editor

প্রকাশিত: 10:46 PM, April 22, 2022

পিজিওথেরাপী আ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ও পূণর্মিলনী

পিজিওথেরাপী আ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ও পূণর্মিলনী

পিজিওথেরাপী আ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ও পূণর্মিলনী

সিলেট ফিজিওথেরাপী আ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার নগরীর সুবিধবাজারস্থ একটি অভিযাত চায়নিজ রেস্তরায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ফিজিওথেরাপিষ্ট মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জালালাবাদ প্রতিবন্দী পুর্নবাসন কেন্দ্রে ও হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট মোঃ আশরাফুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিল ও পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চীপ ফিজিওথেরাপিষ্ট মোঃ জহিরুল ইসলাম।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ফিজিওথেরাপিষ্ট আনন্দ বনিক, আল হারামাইন হাসপাতালের চীপ ফিজিওথেরাপীষ্ট ডাঃমোঃ সোহেল আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের  ফিজিওথেরাপিষ্ট মোঃ রাসেল আহমদ প্রমুখ।
ইফতার মাহফিল ও পূণর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গবেষণায় দেখা যাচ্ছে বিশ্বব্যাপী প্রতি তিনজনের মধ্যে একজন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছেন। বর্তমানে আমাদের দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর। দিন যত যাচ্ছে মানুষ ততোই বুড়ো হয়ে যাচ্ছে এবং বিভিন্ন বাত, ব্যথা, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হচ্ছে অথবা প্রতিবন্ধিতার ঝুঁকিতে পড়ছে। এ থেকে পরিত্রাণের জন্য ফিজিওথেরাপিস্ট ও মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি )দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ,কিন্তু দুঃখের বিষয় সরকার এই ক্ষেত্রে ডাক্তার ও নার্সদের মত মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) ও ফিজিওথেরাপিস্টদের পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে না বিধায় দিন যত যাচ্ছে মানুষের ভোগান্তি তত বাড়ছে। ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত এই দেশে বঙ্গবন্ধুর হাত ধরে এই পেশার বিকশিত হয় । বক্তারা বঙ্গবন্ধুর  সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এস ডি জি গোল(SDG Goal) -২০৩০ অর্জন ও প্রতিবন্ধী মুক্ত সমাজ ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা  জনগণের সুস্থ ,সবল ও সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য অনতিবিলম্বে ২০০০ মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) ও ১০০০ ফিজিওথেরাপিস্ট নিয়োগ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে  আবেদন জানান।
আলোচনা পরবর্তি পিজিওথেরাপী আ্যালামনাই এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে মোঃ মাহফুজুর রহমান মাহিদকে সভাপতি, মোঃ আশরাফুল ইসলাম কে সাধারন সম্পাদক , লায়েক আহমদ কে সাংগঠনিক সম্পাদক এবং মাহবুব উদ্দিনকে অর্থ সস্ম্পাদক করে একটি  অসমাপ্ত কমিটি গঠন করা হয়, ঈদুল ফিতরের বন্ধের পর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। অসমাপ্ত কমিটিতে শাহাদাত হোসেনকে সহ-সভাপতি ও সুজিত দাসকে যুগ্নসাধারন সম্পাদক রাখা হয়েছে।  পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনো করে দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা হোসেন আহমদ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন