editor

প্রকাশিত: 10:50 PM, April 22, 2022

সুশিক্ষার জন্য গ্রন্থ এবং গ্রন্থাগারের সাথে সাথে থাকতে হবে : অধ্যক্ষ কবি কালাম আজাদ

সুশিক্ষার জন্য গ্রন্থ এবং গ্রন্থাগারের সাথে সাথে থাকতে হবে : অধ্যক্ষ কবি কালাম আজাদ

সুশিক্ষার জন্য গ্রন্থ এবং গ্রন্থাগারের সাথে সাথে থাকতে হবে : অধ্যক্ষ কবি কালাম আজাদ

ভাটেরিয়ান সিলেট এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, সভ্যতা ও ধর্মের একমাত্র দাবি হলো সম্মানিত করো এবং সম্মানিত হও। মানুষের ভেতর যদি সম্মানের বোধ না থাকে, তবে মানুষ হওয়া কঠিণ। আর সম্মান অর্জন করার পর জিহ্বাকে সংযত রাখা অত্যন্ত জরুরি। সুশিক্ষার অর্থ হলো সুন্দর কথা শেখানো। সুন্দর কথা শিখতে হলে অর্থাৎ সুশিক্ষার জন্য গ্রন্থ এবং গ্রন্থাগারের সাথে থাকতে হবে। পড়াশোনার বিকল্পহীন সুন্দর সমাজ গড়ে তোলা যাবে না। পরস্পরের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং সংযত জিহ্বা মানুষের মহত্বের অন্যতম উদাহরণ।

কুলাউড়ার সিলেটস্থ ‘ভাটেরিয়ান সিলেট’ আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ শুক্রবার সিলেটের একটি অভিজাত হোটেলে ভাটেরিয়ান সিলেটের সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম।
সংস্থার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ও মুহিবুর রহমান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিেিটডের ভাইস চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ.কে.এম নজরুল ইসলাম ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নয়মৌজা ইত্তেফাকিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আফজল হোসেন, ভাটেরা উচ্চ বিদ্যালয় কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ খাঁন, ভাটেরা গার্লস স্কুলের শিক্ষক মাহবুব খাঁন, স্টেশন বাজার বণিক সমিতির আকমল হোসেন, সংস্থার সিনিয়র সহসভাপতি আহমদ কবির রিপন, শামীম আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ মনির উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন মহিলা বিষয়ক সম্পাদক রুবা খানম এবং কোরআন থেকে তেলাওয়াত করেন কৃতি শিক্ষার্থী শাহ আব্দুল্লাহ নাঈম।

উল্লেখ্য, ভাটেরার মোট ৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তন্মধ্যে এইচএসসি উত্তীর্ণ ১৬ জন শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৮ জন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ভাটেরার উন্নয়নে একত্রিত হওয়া ভাটেরিয়ান সিলেট সবসময় ভাটেরার বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আমাদের এই যাত্রায় প্রবাস থেকে অনেক ভাটেরিয়ানরা সহযোগিতা করছেন, যাঁদের কাছে আমরা চির কৃতজ্ঞ। একটি আধুনিক, শিক্ষিত এবং উন্নত ভাটেরা গড়তে আমাদের অগ্রযাত্র অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়