editor
প্রকাশিত: 11:56 PM, April 22, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সিলেট-৩ নির্বাচনী এলাকায় উন্নয়ন হচ্ছে : এমপি হাবিব
সিলেট ৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে সিলেট-৩ নির্বাচনী এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। দক্ষিণ সুরমায় শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল বিশ্ববিদ্যায় হচ্ছে। বিগত দিনে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলের উন্নয়নে জনগণ সুফল ভোগ করতে সক্ষম হয়েছে। লালাবাজার আমার নির্বাচনী এলাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় বেশ কয়েকটি রাস্তা সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন থেকে জনগণ বঞ্চিত হবে না। উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এমপি হাবিবুর রহমান হাবিব গতকাল ২২ এপ্রিল শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে লালাবাজার স্কুল এন্ড কলেজে এমপি ও ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয় আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হিরা, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সহ সভাপতি রাজ্জাক হোসেন, মাসুক উদ্দিন আহমদ, রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল ইসলাম, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, বশির মিয়া, আব্দুল আহাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোয়াজিদুল হক তুহিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ দেবনাত সাগর, রোশন আলী, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন খান, উপ-দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান, আব্দুল আউয়াল টিটু, আছাব আহমদ, লায়েক আহমদ জিকু, নজরুল হক, রফিকুল হক, খলিলুর রহমান, নেছার আলী, রাসেল আহমদ, দেলোয়ার হোসেন রানা, জেলা কৃষকলীগ সহ সভাপতি জায়েদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, হেলাল আহমদ, রুহেল আহমদ, সাজ্জাদ মিয়া, বদরুল ইসলাম তুহিন প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন