editor
প্রকাশিত: 12:02 AM, April 23, 2022

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ প্রবাসী ও কল্যান বিষয়ক সম্পাদক হলেন রায়হান আহমেদ রাহি
যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ রাহিকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ প্রবাসী ও কল্যান বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক নিযুক্ত করে স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই কমিটিতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সহ প্রবাসী ও কল্যান বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সাবেক ছাত্রদল নেতা রায়হান আহমেদ রাহি।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আসাদ মুরাদ তালুকদার, এবং সদস্য পদে জিয়াউল হক মিশন দায়িত্ব পেয়েছেন।
রায়হান আহমেদ রাহি তার প্রতি দলের এই আস্থা স্খাপনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিবসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দলীয় কর্মকান্ড পরিচালনায় চেয়েছেন সকলের সর্বাঙ্গীন সহযোগিতা।
জর্জিয়ায় বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ও নতুন দায়িত্বপ্রাপ্ত রায়হান আহমেদ রাহি যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন