editor
প্রকাশিত: 1:33 AM, April 23, 2022

মাদ্রিদে সিলেট জেলা অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
স্পেন প্রতিনিধি
স্পেনে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায়। ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার দেশ রেস্তোরাঁয় বসেছিল প্রবাসী সিলেটবাসীর মিলনমেলা। দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার উৎসবে।
সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহবায়ক সেলিম আলমের সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য কবির আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মাসুক, আব্দুল মুন্তাকিম মুজাক্কির, সোহেল আহমদ সামছু, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গৌছ উদ্দিন, মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আমিনুর রশীদ রাজু, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহবায়ক কমিটির সদস্য আহমদ আসাদুর রাহমান সাদ, তামিন চৌধুরী, আফসার হোসেন নিলু, সাইফুল মুন্সি ইকবাল, সাইফুর রহমান লিটন, আসাদ আলী প্রমুখ।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় বৃহত্তর সিলেটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক আহবায়ক ফয়জুর রহমান (বড় ভাই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ অফিস সম্পাদক এমদাদুল হক, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সদস্য সিদ্দিকুর রাহমান, দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সেক্রেটারি লিয়াকত আলী, গ্রেটার সিলেটের কাওসার হোসাইন টিপু, হুমায়ুন কবির রিগ্যান, সামছুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন