editor
প্রকাশিত: 7:31 PM, April 23, 2022

ময়না মিয়া ও মরিয়ম বিবি ট্রাস্টের পক্ষথেকে ছাতকে খাদ্য সামগ্রী বিতরন
সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর শিরিনা বেগম জলি’র বাস ভবনে হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের পক্ষথেকে শনিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ট্রাস্টের উপদেষ্ঠা ছাতক পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর শিরিনা বেগম জলি’র সভাপতিত্বে ও মাহফুজ আহমদের পরিচালানয় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ইরাজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ আহমদ রাজু, আবুল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মো. সামছুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান রিমন জলিল, ভাইস চেয়ারম্যান হাজি আমিরুল ইসলাম, নির্বাহি পরিচালক জহির আহমদ, পরিচালক সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, ট্রাস্টের উপদেষ্ঠা যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল জলিল, হাজী ইসমাইল আলী, গোলাম রব্বানী, মগফুর আহমদ, সিলেটের বিশিষ্ট রাজনীতিবীদ মজিবুর রহমানসহ ট্রাস্টের সকল পরিচালক, উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন, শফিক মিয়া, শিমুল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন লেবারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদ আলী। -বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন