editor

প্রকাশিত: 7:40 PM, April 23, 2022

সিলেটের কৃতিসন্তান ডা. মাহাতাব স্বপ্নীল ও ডা. নুজহাত’র আয়োজনে ইফতার মাহফিল

সিলেটের কৃতিসন্তান ডা. মাহাতাব স্বপ্নীল ও ডা. নুজহাত’র আয়োজনে ইফতার মাহফিল

সিলেটের কৃতিসন্তান ডা. মাহাতাব স্বপ্নীল ও ডা. নুজহাত'র আয়োজনে ইফতার মাহফিল

উৎফল বড়ুয়া

সিলেটের কৃতিসন্তান, প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী দম্পতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত ইফতার মাহফিল বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদগণ ও শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ও সম্প্রীতি বাংলাদেশ’র সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমি পূন্যভূমি সিলেটের সন্তান। সিলেটের মানুষের জন্যে কাজ করার তাগিদ অনুভব করি। তাই নাড়ির টানে ও মানুষের সেবার জন্য আমি এখানে ছুটে আসি। সিলেটের মানুষের জন্যে জীবনের শেষ সময়েও কাজ করাই হচ্ছে আমার লক্ষ্য। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক আধুনিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।’
তার সহধর্মিণী ও শহীদ বুদ্ধিজীবী ডা. আব্দুল আলীম চৌধুরীর কন্যা প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী আগত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার যশওয়াল, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব পীযুষ বন্দোপধ্যায়, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, বীরমুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী ও বীরমুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মেট্রোপলিটন ল’ কলেজের উপাধ্যক্ষ ড. এম শহিদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমেদ শিপলু, সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কিম, স্বাধীন নিউজ সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, সিনিয়র সাংবাদিক আল-আজাদ, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, দৈনিক সিলেটের ডাক’র ব্যবস্হাপনা সম্পাদক রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ, যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ইকবাল মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের সিলেট প্রতিনিধি শাহ দিদার আলম চৌধুরী নবেল, জাগো নিউজের সিলেট প্রতিনিধি ছামির মাহমুদ, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সিলেট জেলার সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী, সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী, দর্পন থিয়েটারের সভাপতি নিরঞ্জন দে, নাট্যলোক সিলেটের সভাপতি খোয়াজ রহিম সবুজ, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, বাংলা নিউজের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন, কালের কন্ঠের সিলেট প্রতিনিধি ইয়াহইয়া ফজল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বি, সাংস্কৃতিক কর্মী ধ্রুব গৌতম, কবি মাসুদা সিদ্দিকা রুহী, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রশিদ আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সিলেট জেলার সাধারণ সম্পাদক পিংকু ধরসহ প্রগতিশীল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আরও উন্নয়ন -অগ্রগতি কামনা করে মহানগর জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন