editor
প্রকাশিত: 7:49 PM, April 23, 2022

দক্ষিণ সুরমায় খেলাফত মজলিসের ইফতার মাহফিল
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী বলেছেন, আল-আকসা মসজিদে রোজাদার মুসল্লিদের উপর ইসরাইলী আক্রমণ বিশ্ব মুসলিম বরদাস্ত করবে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা আজ নির্যাতিত। এই রমজান মাসে পবিত্র আল-আকসা মসজিদের হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইলী বাহিনী শতশত রোজাদার মুসলমানকে আহত করেছে। মসজিদুল আকসায় মুসলমানদের ইবাদতে বাঁধার সৃষ্টি করছে। আমরা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আল-আকসা মসজিদে রোজাদার মুসল্লিদের উপর ইসরাইলী আক্রমণ বিশ্ব মুসলিম বরদাস্ত করবে না।
তিনি আরো বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টসে নারীদের হিজাব পরতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।
মোহাম্মদ মুনতাসির আলী গত শুক্রবার খেলাফত মজলিস দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব রমজানের তাৎপর্য্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি মতিউল ইসলাম মতিনের সভাপতি ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান আব্দালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি শামসুল ইসলাম, জেলা সাধারন সম্পাদক মাওলানা নেহাল আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আহলহাজ্ব দিলওয়ার হোসাইন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ মাওলানা আলী আছকর, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি হাজী ময়নুল ইসলাম, খেলাফত মজলিস সিলেট মহানগরীর বায়তুল সম্পাদক কাওসার আহমদ চৌধুরী, ছাত্র মজলিস পশ্চিম জেলা শাখার সভাপতি মুজাম্মিল হক, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমরান, পূর্ব জেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান, দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি হেলাল আহমদ, সহসাধারণ সম্পাদক মাওলানা আবু সোলাইমান, আহমদুর রহমান সাদীক, আবদুল্লাহ জাবেদ, জাহিদ আহমদ, রাজু আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন