editor

প্রকাশিত: 11:21 PM, April 23, 2022

আ.স.ম মিসবাহ’র আমন্ত্রণে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল

আ.স.ম মিসবাহ’র আমন্ত্রণে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল

আ.স.ম মিসবাহ’র আমন্ত্রণে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে উন্নয়নের বিকল্প নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশের উন্নয়ন হচ্ছে। দেশের অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের আমলে দেশে প্রচুর উন্নয়ন হচ্ছে। এরই অংশ হিসেবে সিলেটেও উন্নয়ন হচ্ছে। সিলেট-ঢাকা মহাসড়কের চার লেনের কাজ শুরু হয়েছে। সিলেটের সামগ্রিক উন্নয়নে মেগা প্রকল্পগুলোর কাজ শীঘ্রই শুরু হবে। তিনি তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। ইফতার মাহফিলের আয়োজক আ স ম মিসবাহকে পরিকল্পনা মন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্ত্রী এম এ মান্নান গতকাল শুক্রবার বিকালে সিলেট নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকরস্থ সুন্দরবন কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহর সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন পিপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহ সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুট, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, রাহাত তরফদার, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবি সাবিনা আনোয়ার, সিলেট সরকারি কলেজের সাবেক জি.এস ফারুক আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, যুক্তরাজ্য মৎস্যজীবী লীগের সদস্য সচিব জালাল করিম, মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজমান আলী, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাহেদ হোসেন,২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক ছয়েফ খান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য খিজির খান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, দাউদপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ জুবেরী সাদ, সিলেট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল আহাদ, সহ সভাপতি মঈন উদ্দিন, মো. হানিফ, আব্দুল খালিক, সাধারণ সম্পাদক এস.এম লুৎফুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা মৎস্যজীবী লীগের সহ সভাপতি শওকত আলী, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ জুনেদ আহমদ, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, দক্ষিণ সুরমা থানা বাস্তবায়ন ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক আহবায়ক জয়নাল উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা ছানু মিয়া, আকবর হোসেন, রহিম মিয়া, জেলা যুবলীগ নেতা শাহীন আহমদ, জাকারিয়া উল হক, দক্ষিণ উপজেলা যুবলীগের সদস্য হোসেন মিনহাজ, দ্বারা হাসান, নন্দন পাল, যুবলীগ নেতা এম আলী হোসেন, ফয়সল আহমদ, সমুজ আহমদ, জাকিরুল ইসলাম লায়েক, আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিশান চৌধুরী, সুহেল আহমদ, আব্দুস সালাম, শাহাবুদ্দীন আহমদ, মুকিত আহমদ, ইমাদ উদ্দিন, সোহাগ আহমদ, মোস্তাক আহমদ, ইসমাইল আলী, মারুফ খান, শ্রীবাস মালাকার, সাহান আহমদ, ওয়াহিদ আহমদ, খালেদ আহমদ, কাওসার আহমদ, রায়হান আহমদ, শ্রমীকলীগ নেতা আব্দুল হক, ছাত্রলীগ নেতা আসাদুর রহমান, মাহবুব আহমদ(১), হিমেল আহমদ, মারজান আহমদ, মাহবুব আহমদ(২), শাহ কামরান, জুবের আহমদ, শেখ মারুফ, তানভীর আহমদ জয়, মঈনুল হোসেন, হিমেল দেব রাহুল, মিজান আহমদ, কামরান আহমদ সহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন