editor
প্রকাশিত: 1:00 AM, April 24, 2022

চার কারণে সিলেট নগরের ঈদ বাজারে চাপ ও যানজট
নিজস্ব প্রতিবেদক
চার কারণে সিলেট নগরের ঈদ বাজারে চাপ ও যানজট সৃষ্টি হচ্ছে। চার কারণ হচ্ছে সিলেটে যত্রতত্র পার্কিং, ওয়ানওয়ে রোডে শৃঙ্খলা না থাকা, মার্কেটের সামনে গাড়ি পার্কিং করে রাখা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা।
সিলেটে ঈদ মার্কেটে যানজট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এরইমধ্যে জট বাঁধতে শুরু করেছে নগরে। শপিং এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহনের চাপ ও যানজটের কারণে হাঁটাচলা দায় হয়ে পড়েছে। মধ্যরাত পর্যন্ত সিলেটের রাস্তাগুলোতে যানজট থাকছে।
তবে- পরিস্থিতি বিবেচনায় এরইমধ্যে সিলেটে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলেও বাস্তবের সঙ্গে মিলছে না। এর কারণ হচ্ছে- সিলেটে যত্রতত্র পার্কিং, ওয়ানওয়ে রোডে শৃঙ্খলা না থাকা, মার্কেটের সামনে গাড়ি পার্কিং করে রাখা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা।
এসব বিষয়ে সিলেট সিটি করপোরেশন ও মহানগর পুলিশের পক্ষ থেকে কড়াকড়ি আরোপ করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। খোদ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি বিবেচনায় মাঠে কাজ করেন।
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী যানজটপ্রবণ এলাকাগুলোতে রাত-বিরাতে ঘুরে বেড়ান। ট্রাফিক বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও হঠাৎ হঠাৎ ঝটিকা অভিযানে নামেন। বলা হয়ে থাকে মার্কেটের শহর সিলেট। এই শহরে করোনার কারণে বিগত দুই বছরে ঈদ মার্কেটে মানুষের উপস্থিতি ছিল কম। আর কঠোর বিধিনিষেধের মধ্যদিয়ে ব্যবসা পরিচালনা করেছেন ব্যবসায়ীরা। এবার মধ্য রমজান থেকে জমে উঠেছে সিলেটের ঈদ বাজার। বিশেষ করে মার্কেটমুখী হয়েছেন সিলেটের ক্রেতারা। এতে করে দিন দিন সিলেটের বাজারে ক্রেতা উপস্থিতি বেড়েই চলেছে।
সিলেটের রাস্তাঘাট আগের চেয়ে অনেক বেশি গোছানো। বিশেষ করে কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা পর্যন্ত সড়কটি হচ্ছে মডেল সড়ক। এই সড়কের দু’পাশে বিলাসবহুল বিপনী বিতানগুলো রয়েছে। ফলে ওই সড়কের যানজট নিয়ে শঙ্কা বেশি। গত এক সপ্তাহ ধরে এই সড়কে যানজট লেগেই আছে। বিশেষ করে সন্ধ্যার পর ক্রেতাদের ভিড় থাকে বেশি। জিন্দাবাজার কেন্দ্রিক যানজট বেশি।
এরপর কারণ হিসেবে দেখা গেছে- জিন্দাবাজারের কয়েকটি মার্কেটের ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে রাস্তাকে পার্কিং এলাকা হিসেবে ব্যবহার করার ফলে যানজট লেগেই আছে। এজন্য সম্প্রতি পয়েন্ট ছাড়াও গলি রাস্তার পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হচ্ছে। ফুটপাত দখল করে ব্যবসা করছে হকাররা। এতে করে মার্কেটে আসা সাধারণ ক্রেতাদের হাঁটাচলার কোনো সুযোগ নেই। ফুটপাথ ব্যবহার করতে না পারার কারণে গাড়ি নিয়ে ঢুকতে হচ্ছে জিন্দাবাজার এলাকায়। ফলে মধ্যরাত পর্যন্ত যানজট লেগেই আছে।
জিন্দাবাজার-জেল রোড-নয়াসড়ক রাস্তাটি পুরোটাই বাণিজ্যিক জোনে পরিণত হয়েছে। এবার নতুন করে কুমারপাড়া সড়কটিও বাণিজ্যিককেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ফলে বারুদখানা, জেলরোড, নয়াসড়ক, কুমারপাড়া, নাইওরপুল এলাকা পর্যন্ত যানজটের বিস্তৃতি বাড়ছে। এসব এলাকায় ট্রাফিক দিয়েও যানজট নিয়ন্ত্রণ করতে হচ্ছে। নয়াসড়ক এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা জানিয়েছেন, রাস্তায় গাড়ি পার্কিং এবং সিএনজি অটোরিকশা নিয়ে চালকরা দাঁড়িয়ে থাকার কারণে যানজট হচ্ছে। এতে করে মার্কেটে আসা মানুষদের পাশাপাশি এলাকার লোকজনও ভোগান্তির শিকার হচ্ছেন।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন- ঈদ বাজারে যানজটসহ নগরের শৃঙ্খলা বজায় রাখতে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগকে বাস্তবায়ন করতে কাজ করা হচ্ছে। এর সুফলও মিলছে। তিনি বলেন, নগরের গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক এলাকায় যত্রতত্রভাবে গাড়ি পার্কিং করা যাবে না। ঈদ কেনাকাটায় আগত নাগরিকদের চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে মাঠে কাজ করবে সিসিক, পরিবহন মালিক-শ্রমিক ও মহানগর পুলিশের স্বেচ্ছাসেবক দল। ঈদ উপলক্ষে নগরের আম্বরখানা থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত সড়কে কোনো ধরনের যানবাহন স্ট?্যান্ড বা দাঁড় করিয়ে যাত্রী উঠা বা নামা করতে পারবে না। নগরের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকাসমূহে যানজট নিরসনের লক্ষ্যে সড়কে কোনো ধরনের যানবাহন পার্কিং করতে পারবে না। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে