editor
প্রকাশিত: 2:28 AM, April 25, 2022

মোগলাবাজারে চুনু মিয়া ও দুদু মিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি হাজী চুনু মিয়া ও জেলা কৃষকলীগের সাবেক সহ সভাপতি হাজী দুদু মিয়ার স্মরণে পরিবারের পক্ষ থেকে ২৪ এপ্রিল রোববার বাউরবাগস্থ চুনু মিয়ার বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক্ এডভোকেট শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিসবাহ আহমদ তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক পংকী মিয়া, মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, অধ্যাপক মহিবুর রহমান, উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক কাপ্তান হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নামর আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা সুঞ্জিত দাশ, মোগলাবাজার জামে মসাজিদের মোতাওয়াল্লী হাজী টুনু মিয়া, মরহুম চুনু মিয়া ছেলে প্রবাসী সেবুল আহমদ ও সমাজকর্মী মঈনুল ইসলাম মঞ্জু, মোগলাবাজার ইউপি সদস্য আইয়ুব হোসেন ও রুহুল ইসলাম, সাবেক মেম্বার সেলিম আহমদ ও ছানাউর আলী সোনা মিয়া, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক সাঈদ আহমদ চৌধুরী, যুবলীগ নেতা মনছুর আহমদ প্রমুখ সহ এলাকার বিভিন্ন পেশার জনগণ উপস্থিত ছিলেন।
মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, হাজী চুনু মিয়া ও হাজী দুদু মিয়া রাজনীতির পাশাপাশি সামাজিক উন্নয়নে কাজ করেছেন। সমাজের সালিশের মাধ্যমে সমাধান করেছেন। তাদের এই অবদান এলাকাবাসী স্মরণে রাখবেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন