editor
প্রকাশিত: 11:26 PM, April 25, 2022

গোয়াইনঘাটে স্মরণ সভায় কাইয়ুম চৌধুরী : এই সময়ে দিলদার সেলিমের মতো জননেতার খুব প্রয়োজন ছিল
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দিলদার হোসেন সেলিম তৃণমুল থেকে উঠে আসা এক জনপ্রিয় নেতা। তিনি জেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। রাজপথের সকল আন্দোলন সংগ্রামে তিনি পথিকৃৎ। দলের দুর্দিনে কঠিন পরিস্থিতিতে তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। দেশ ও জাতির এই কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তার মতো জননেতার প্রয়োজন ছিল। দিলদার সেলিমের শুণ্যতা কখনো পূরণ হবার নয়। ক্ষণজন্মা এই জননেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে এবং মাগফেরাত কামনায় দোয়া করতে হবে।
তিনি সোমবার সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোয়াইনঘাট মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি আয়োজিত স্মরণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ স¤পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক শামীম আহমদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন।
প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপি যেমন নেতা তৈরী করেছে, তেমনী কিছু নেতা বিএনপিকে জনতার দ্বারে দ্বারে পৌছে দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মরহুম দিলদার হোসেন সেলিম। তিনি আজীবন জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে কাজ করেছেন। ব্যক্তিস্বার্থ জলাঞ্জলী দিয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তারা আমাদের গুনীজন। আর গুনীজনদের সম্মান জানানো আমাদের কর্তব্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ স¤পাদক কুহিনুর আহমদ, গোয়াইনঘাট উপজেলা সাধারণ স¤পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা লুতফুল হক খোকন, রফিকুল ইসলাম শাহপরান, শাহ আলম স্বপন, আব্দুল মতিন, মাহবুব আহমদ, জয়নাল আবেদীন, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, ওসমান গণি মেম্বার, জালাল উদ্দিন, ডা: নাজিম উদ্দিন, আব্দুল করিম শিকদার, খালেদ আহমদ, ইউনুছ আলী, গোলাম সরোয়ার, সোহেল আহমদ, কমর উদ্দিন, আমজদ বক্ত, মুজাম্মিল আলী, রিয়াজ উদ্দিন, হোছন আহমদ ও আবুল হোসেন।
মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক ডা: আব্দুন নুরের পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে জননেতা মরহুম দিলদার হোসেন সেলিমের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীসহ গুমকৃতদের সন্ধান কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন