editor
প্রকাশিত: 7:12 PM, April 26, 2022

যুবলীগ-যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর যুবলীগের ১২ নং ওয়ার্ডের সভাপতি ও এক যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসী ও স্থানীয়দেরকে হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন নগরীর শেখঘাটের শুভেচ্ছা আবাসিক এলাকার বাসার বাসিন্দা মো. আমির আলীর ছেলে মো. আজম আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার খালাত ভাই আমেরিকা প্রবাসী ফররুখ আহমদ (মনির মিয়া) ও আমাদের পরিবারের কিছু সদস্যকে নানাভাবে হয়রানি করছেন নগরীর শেখঘাট শুভেচ্ছা-২৫০ এর বাসিন্দা মৃত মুহিবুর রহমানের পুত্র মহানগর যুবলীগের ১২ নং ওয়ার্ড শাখার সভাপতি শামীম আহমদ ও তার ভাই শাহিনুর রহমান শাহিন এবং ৯১ ভাতালিয়া মাজার এলাকার আলতাফ হোসেন এর পুত্র যুবদল নেতা নাজমুল হোসেন রিপন। এই তিনজনের বিরুদ্ধে এরই মধ্যে প্রবাসী ফররুখ আহমদ (মনির মিয়া)’র পক্ষে চাঁদাবাজী, জালিয়াতি এবং প্রতারণা মামলা দায়ের করে আমি চরম বিপাকে পড়েছি।’
তিনি বলেন, সিলেট সদর মিউনিসিপ্যালিটি এলাকার ৭ একর ভূমির উপর নির্মিত ওই দেকান কোঠাটি আমরা গত ২০০৭ সালের জুলাইয়ে নগরীর সাগরদিঘীর পারের হাজী আব্দুর রহিমের পুত্র আব্দুল সালামের নিকট ভাড়া প্রদান করি। ফররুখ আহমদ আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস করায় বর্ণিত ভূমির উপর নির্মিত দোকানের ভাড়ার টাকা উত্তোলন এবং দেখাশুনা করার দায়িত্ব পালন করে আসছি আমি। আমেরিকা প্রবাসী ফররুখ আহমদ’র মালিকাধিন দোকান কোঠা আত্মসাতের উদ্যোশে যুবলীগ নেতা শামীম আহমদ ক্ষমতার অপব্যবহার করে একটি জাল ভাড়াটিয়া চুক্তিনামা তৈরি করেন। এছাড়া তিনি দোকান কোঠা আত্মসাতের জন্য আমমোক্তারনামা তৈরি করেন এবং বিদ্যুৎ অফিসের কর্মকর্তা জুলকার নাইম আসিফ এর কাছে একটি চুক্তিপত্র প্রদর্শন করেন। একইদিন জালিয়াতির আশ্রয় নিয়ে যুবলীগ নেতা শামীম আহমদ, শাহিনুর রহমান ও যুবদল নেতা স্বাক্ষী নাজমুল হোসেন রিপন দোকান কোঠা আত্মসাৎ এর জন্য জাল চুক্তিনামাও করেন। শামীম আহমদকে গ্রহীতা সাজিয়ে আমার প্রবাসী ভাই ফররুখ আহমদ (মনির মিয়া)কে দাতা দেখিয়ে একখানা জাল চুক্তিনামা তৈরি করে বিদ্যুৎ অফিসে দাখিল করা হয়। পরে বিষয়টি আমার প্রবাসী ভাই ফররুখ আহমদ জানেেত পারলে তিনি কোনো চুক্তিনামায় স্বাক্ষর করেননি বলে জানান। পরবর্তীতে আমার ভাই ফররুখ আহমদ মিটার হিসাব নং-১৯১৫৮/সি স্থায়ী ভাবে বন্ধ করার জন্য নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ অফিস বরাবরে আবেদন করেন।
চাঁদাদাবির অভিযোগ করে তিনি বলেন, গত ৭ মার্চ এসব বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা শামীম আহমদ, শাহিনুর রহমান ও যুবদল নেতা নাজমুল হোসেন রিপনসহ তার বাহিনী দা, লাটি, রুইল ইত্যাদি অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে প্রাণ নাশের হুমকি দেন। এ সময় তারা পনের লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
যুবলীগের সভাপতি শামীম আহমদের বিরুদ্ধে বিভিন্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে যুবলীগ নেতা শামীম আহমদ আমার দায়ের করা মামলায় কারাগারে থাকলেও তার ভাই শাহিনুর রহমান শাহিন, জুনেদ আহমদ ও স্বাক্ষী নাজমুল হোসেন রিপন মামলা উত্তোলনের জন্য আমার খালাতো ভাই ফররুখ আহমদকে পনের লক্ষ টাকা চাঁদা চেয়ে মোবাইল ফোনের মাধ্যমে হুমকি প্রদান করে। চাঁদা না দিলে দেশে আসলে তাকে হত্যা করবে বলেও হুমকি প্রদান করা হচ্ছে। এছাড়াও আমার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে তারা। আমরা পরিবার পরিজন নিয়ে চরম অনিরাপত্তায় আছি।
এ সময় তিনি আমি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসীকল্যাণমন্ত্রীসহ সংশ্লিষ্ট্র কর্তৃপক্ষের কাছে শামীম আহমদ, শাহিনুর রহমান শাহিন ও স্বাক্ষী নাজমুল হোসেন রিপন এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন