editor
প্রকাশিত: 5:43 PM, April 28, 2022
সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জয়নাল আবেদীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রশাসক জয়নাল আবেদীন ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে পরিষদ প্রাঙ্গণে পৌছলে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান। এ সময় তিনি জেলা পরিষদের সম্মুখস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে তিনি সিলেট জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছ বিনিময় করেন।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার গড়তে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়ন করতে সকলকে সতত, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া গ্রামের বাসিন্দা ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল বাছিরের পুত্র জয়নাল আবেদীন। সিলেট জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান লুৎফুর রহমান মারা যাওয়ার পর প্যানেল চেয়ারম্যান-১ জয়নাল আবেদীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন।
উল্লেখ্য, গত বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ আইন ২০০০-এর ধারা ৫ অনুযায়ী, জেলা পরিষদ (সংশোধন) আইন-২০২২ অনুযায়ী (সংশোধিত) দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার দিন থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।
এ অবস্থায় ‘জেলা পরিষদ আইন ২০০০’-এর ধারা ৮২ অনুযায়ী, সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত ওই আইনের ধারা ৭৫-এর ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা হলো।’ এর আগে গত ১৭ই এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন