editor
প্রকাশিত: 5:54 PM, April 28, 2022

জামেয়া মোহাম্মদিয়া সিলেটের মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ সম্পন্ন
সিলেট নগরীর ৩৭নং ওয়ার্ডের উত্তর পশ্চিম কোণে শাবিপ্রবির সংলগ্ন আখালিয়া টিলারগাঁও ডলিয়ায় স্থাপিত জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদ্রাসা ও এমিতখানার উদ্যোগে মাসব্যাপী মহাগ্রন্থ আল কুরআন প্রশিক্ষণ এর সমাúনী উপলক্ষে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার জামেয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
জামেয়ার মজলিসে শূরা সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহিমান্বিত রমজানুল মুবারকে কুরআন নাজিলের মাসে তোমরা মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ গ্রহণ করেছ। কুরআন পড়ার কায়দা-কানুন জেনেছ। সে অনুযায়ী তোমাদেরকে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের প্রচেষ্টা সারা জীবন চালিয়ে যেতে হবে। কুরআন-সুন্নাহ’র আলোকে মানব জীবনে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম।
জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদ্রাসা ও এমিতখানার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা মুহাম্মদ জহুরুল হক এর সভাপতিত্বে ও মাওলানা সালেহ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়ার মজলিসে শূরা সহ সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. শাহ আলম, জামেয়ার মজলিসে আমেলার সহ সভাপতি বৃহত্তর টিলারগাঁওয়ের বিশিষ্ট মুরব্বী আব্দুর রহমান আব্দুল, মাওলানা সাজ্জাদুর রহমান আমিনী, জামিউল উলুম মাদরাসার প্রিন্সিপাল এম.এ আলী জালালাবাদী। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল মালিক, মাওলানা মাহতাবুল ইসলাম, মাওলানা আবুল হাসান কানাইঘাটী, সৈয়দ নুর উদ্দিন আহমদ, হাজী সুফু মিয়া, তালুকদার তাজুল ইসলাম, হাফিজ তারিকুল ইসলাম, মাওলানা শফিউল আলম, মাওলানা আফরোজ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন