editor
প্রকাশিত: 5:57 PM, April 28, 2022

দুই শতাধিক পরিবারের মাঝে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ
নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে দুই শতাধিক মধ্যবিত্ত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশ বিদেশের বিত্তবানদের আর্থিক সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তারেক উল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সমিতির সদস্যদের হাতে লিস্ট অনুযায়ী খাদ্য সামগ্রী হস্তান্তর করেন কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা কফিল উদ্দিন আলমগীর, জহির হোসেন রাসেল, ওসমান গণী, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির প্রবাসী উপদেষ্টা নাসিমুল বারী নোমান, উপদেষ্টা নূর আহমদ খান সাদেক, সামাদ আহমদ সহ কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সদস্যবৃন্দ।
পরে মধ্যবিত্ত দুই শতাধিক পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সমিতির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন