editor
প্রকাশিত: 12:59 AM, April 29, 2022

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ “ঈদ উপহার বিতরণ”
উৎফল বড়ুয়া
কোন সভা সমাবেশ নয়। বরং অসহায় গরীব দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের কাছে গিয়ে হাতে হাতে ঈদ উপহার বিতরণ করল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠনটির এই ব্যতিক্রমী উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার ২৮ এপ্রিল ঘাসিটুলা ও ঘাসিটুলাস্থ আশপাশের ও করেরপাড়ার কিছু গরীব, অসহায়, দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ ও একেই দিনে বাগবাড়ির পঞ্চম রতন বিশ্বাস নামে একজন অসুস্থ গরীব মেধাবী শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কর্মকর্তাদের আর্থিক সহযোগিতায় মানবিক ঈদ উপহার বিতরণে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরানের সন্তান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, সংগঠনটির যুগ্ম আহবায়ক বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক উৎফল বড়ুয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, যুগ্ম আহবায়ক ও মুহিবুর রহমান একাডেমির সিনিয়র শিক্ষক পথিক রাসেল,পলাশ বড়ুয়া, সদস্য আবদুল মালেক, শিপন আহমেদ, হাদিউল ইসলাম শাহারিয়ার, অপরাজিত বড়ুয়া অহন, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
এসময় সংগঠনের আহবায়ক শহীদুল ইসলাম বলেন, রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর ও ঈদ উপলক্ষে আমাদের এই কার্যক্রম। ইতোমধ্যে একজন এতিম মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
সংগঠনের যুগ্ম আহবায়ক বলেন, সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন, আর্ত মানবতার সেবায় কাজ করা এই সংগঠনের মূল লক্ষ্য, মানবিক কাজের মাধ্যমে আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই রমজান মাসে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সংগঠনের সকল মানবিক উপদেষ্টা ও কর্মকর্তাদের আর্থিক সহযোগিতায় ২৩ এপ্রিল (শনিবার) হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গন দুইশত (২০০) জন ও রবিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে চারটা থেকে সিলেট মহানগরীর নয়াসড়কস্থ হযরত মানিকপীর (রঃ) মাজার প্রাঙ্গনে পবিত্র রমজানে তিনশত (৩৫০) জন রোজদারদের মাঝে এই রমজান মাসে সম্প্রীতির ইফতার বিতরণ, ৫০(পঞ্চাশ) জনের মাঝে মানবিক ঈদ উপহার বিতরণ সহ ব্যতিক্রমধর্মী মানবিক কাজ গুলো করতে সক্ষম হয়েছি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন