editor
প্রকাশিত: 11:34 PM, April 30, 2022

মুহিতকে হারিয়ে শোকে কাতর সিলেট
নিজস্ব প্রতিবেদক
সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক এমপি ড. আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছে সিলেট। শুক্রবার রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিলেটের রাজনৈতিক অঙ্গনে শোক বিরাজ করে। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ মুহিতের ধোপাদিঘীরপাড়ের বাসাতে ভিড় জমান। অনেকেই কান্নায় ভেঙে পড়েনও।
এদিকে- শনিবার সকাল হতেই নেতাকর্মীরা তার বাসায় ভিড় করেন। সকাল ১০টার পর সেখানে সিলেট জেলা আওয়মী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সভাপতি মাসুক উদ্দিন আহমদ সহ সিনিয়র নেতারা তার হাফিজ কমপ্লেক্সের বাসায় যান। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারাও তার বাসায় ভিড় করেন।
এর আগে নগরীর আলীয়া মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন নেতারা। আলীয়া মাদ্রাসা মাঠে উপস্থিত সিটি করপোরেশনের কর্মীরা জানিয়েছেন- মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে তারা মাঠ পরিষ্কার ও সংস্কার করছেন। এই ময়দানে আগামীকাল জানাজা হওয়ার কথা রয়েছে।
মাঠ পরিদর্শনকালে সিলেট জেলা আওয়ী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুী জানিয়েছেন- আগামীকাল এই ময়দানে মুহিতের শেষ জানাজা হওয়ার কথা রয়েছে। এ কারণে মাঠ পরিষ্কার করা হচ্ছে। তিনি বলেন- সাবেক এই মন্ত্রীর মৃত্যুতে সিলেটে ফের রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হলো, আমরা অভিভাবকহীন হলাম।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ জানিয়েছেন- ভাসা সৈনিক, মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিত আমাদের অভিভাবক ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সঙ্গী ও উন্নয়নের সারথী ছিলেন। তার মৃত্যুতে শুধু সিলেটে নয়, জাতীয়ভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হলাম।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম জানিয়েছেন- সিলেটের ক্রীড়াঙ্গনে একশ’ বছরে যে উন্নয়ন হয়নি, মুহিতের আমলে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। সিলেটে তিনি দুটি স্টেডিয়াম নির্মাণ করে গেছেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আওয়ামী লীগ নেতা রজত কান্তি গুপ্ত জানিয়েছেন- তিনি স্বচ্ছ চিন্তার মানুষ ছিলেন বলেই আমরা দেশসেরা একটি শহীদ মিনার পেয়েছি। নাটকের মহড়াও স্থান সহ সাংস্কৃতিক নানা বিষয়ে সিলেটে তার অবদান অপরিসীম।
কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলু জানিয়েছেন- সাবেক মন্ত্রী মুহিত ও সাবেক মেয়র কামরান দু’জন সিলেটকে আলোকিত করতে এক সঙ্গে কাজ করেছেন। এক বছর আগেই মারা গেলেন কামরান। আর আজ মুহিত। আমরা ধীরে ধীরে অভিভাবকহীন হয়ে গেছি বলে মন্তব্য করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে