editor
প্রকাশিত: 12:41 AM, May 1, 2022
বিগত দিনের আন্দোলন সংগ্রামে পুলিশের নির্যাতনে বিশ্বনাথ উপজেলা রামপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জুবায়ের আহমদের পরিবারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিয়েছে সিলেট জেলা যুবদল ।
শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় নির্যাতিত পঙ্গু জুবায়ের আহমদের বাড়ীতে গিয়ে তার স্বজনদের হাতে ঈদ উপহার পৌঁছে দেন সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সদস্য সচিব মকসুদ আহমদ, সদস্য লিটন আহমদ। এসময় পরিবারের সবাইকে শান্তনা জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপি নেতা তারেক আহমদ খান, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নুহেল, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাজাহান আলী, যুগ্ম আহ্বায়ক সুহেল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য বাবুল মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন যুবদল নেতা চুনু মিয়া প্রমুখ।
ঈদ উপহার পৌঁছে দেয়ার সময় সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করছে। আওয়ামী ফ্যাসিবাদী অপশাসনে দেশব্যাপী আমাদের হাজার হাজার নেতাকর্মী পুলিশী নির্যাতনে পঙ্গুত্ব বরণ, খুন, গুম হত্যা ও কারান্তরীন হয়েছেন। আমাদের নেতা তারেক রহমান শহীদ ও মজলুম নেতাকর্মীদের ভুলে যান নি। ঈদের উপহার পৌঁছে দেয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। তাই আমরা জুবায়ের আহমদের পিতা আজাদ মেম্বারের হাতে ঈদ উপহার পৌছে দেই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন