editor
প্রকাশিত: 9:42 PM, May 2, 2022

সিলেটের ঈদ জামাতের সময়সূচি
নিজস্ব প্রতিবেদক
রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর। রাত পোহালেই ঈদের জামাতের প্রস্তুতি। গত দুই বছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পড়তে হয়েছিলো ঈদের নামাজ। খোলা ময়দানে বা ঈদগাহে মুসল্লিরা সমবেত হয়ে ঈদের জামাত হয়নি গত ৪ ঈদে। তবে এবার নেই করোনার দাপট। তাই বিধি-নিষেধহীন খুশির ঈদ পালন হবে সিলেটে।
এবার সিলেট নগরীর বিভিন্নস্থানে ৪৪৪টি জামাত অনুষ্টিত হবে। এর মধ্যে ঈদগাহে ৯১ টি বাকী ৩৫৩টি অনুষ্ঠিত হবে মসজিদে মসজিদে। যদিও ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নত। সেকারনে সচেতম ধর্মপ্রাণ মুসল্লীরা ঈদগাহমুখী হন ঈদের নামাজ আদায়ে।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র আশরাফ উল্লাহ তাহের জানান, এসএমপি পুলিশের ৬ টি থানা এলাকায় ৪৪৪টি জামাত অনুষ্ঠিত হবে। সেই সব এলাকায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। বরাবরের মতো সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি ও খুৎবার পেশ করবেন মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী পীর সাহেব বরুণা।
এছাড়া শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন দরগাহ মাদরাসার শায়খুল হাদিস মুফতি মুহিব্দুল হক গাছবাড়ী। নামাজে ইমামতি করবেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ।
হযরত শাহপরান রহ. মাজার মসজিদ: হযরত শাহপরান রহ. মাজার মসজিদে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন: সিলেট জেলা প্রশাসক কার্যালয় এর সামনের মাঠে ঈদুল ফিতরের জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজ ইমামতি করবেন কারেক্টর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহ আলম।
কুদরত উল্লাহ জামে মসজিদ: বন্দরবাজার হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল ফিতরের মােট ৩টি জামাত যথাক্রমে-সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
পুলিশ লাইন্স: পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
টিলাগড় মাদানী ঈদগাহ: ঈদের জামাত টিলাগড় মাদানী ঈদগাহে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদ: জিন্দাবাজারের বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রেজিস্টারি মাঠ: রেজিস্টারি মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
সিলাম শাহী ঈদগাহ: দক্ষিণ সুরমার ঐতিহাসিক সিলাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। সেখানে প্রথম জামাত সকাল ৮টা ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
জনমঙ্গল শাহী ঈদগাহ: বিশ্বনাথের জনমঙ্গল শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
বিবির মোকাম শাহী ঈদগাহ: দক্ষিণ সুরমার ঐতিহাসিক বিবির মোকাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
কাদিপুর শাহী ঈদগাহ: দক্ষিণ সুরমার কাদিপুর শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
সুন্দিশাইল শাহী ঈদগাহ: গোলাপগঞ্জের সুন্দিশাইল শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
সিলেট জর্জ কোর্ট জামে মসজিদ: সিলেট জর্জ কোর্ট জামে মসজিদ পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
মধুশহীদ জামে মসজিদ : নগরীর রিকাবীবাজারস্থ মধুশহীদ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
তেলিহাওর জামে মসজিদ: নগরীর তেলিহাওর জামে মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
মদিনা মার্কেট জামে মসজিদ: মদিনা মার্কেট পয়েন্টের মদিনা মার্কেট জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
টুকেরবাজার শাহী ঈদগাহ: সিলেট শহরতলীর টুকেরবাজার শাহী ঈদগাহে ঈদের জামাত হবে সকাল ৯টায়।
গোপশহর শাহী ঈদগাহ : দক্ষিণ সুরমার গোপশহর শাহী ঈদগাহ এ পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন