editor

প্রকাশিত: 10:53 AM, October 26, 2020

বিশ্বনাথে নদী গর্ভে ৪৬ মিটার সড়ক, ঝুঁকিতে বাড়িঘর

বিশ্বনাথে নদী গর্ভে ৪৬ মিটার সড়ক, ঝুঁকিতে বাড়িঘর

3

বিশ^নাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোবিন্দনগর গ্রাম (দ্বীপবন্ধ) হতে আশুগঞ্জ বাজার পর্যন্ত ইটসলিং সড়কের একটি অংশ ধসে মাকুন্দা নদী গর্ভে চলে গেছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতের কোনো এক সময় সড়কের প্রায় ৪৬ মিটার অংশ নদী গর্ভে চলে যায়। ফলে ওই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন। বন্ধ হয়ে পড়েছে যানবাহন চলাচল। পাশাপাশি হুমকিতে পড়েছে আশপাশের বাড়িঘর।
স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে গোবিন্দনগর (বিলপার), দ্বীপবন্ধ, বাবুনগরসহ কয়েকটি গ্রামের লোকজন নিয়মিত চলাচল করেন। তাছাড়াও রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজার ও খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে ওই গ্রামগুলোর লোকজনের যাতায়াতের একমাত্র সড়কটিও এটি।
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন জানান, খবর পেয়েই আমি নদী ভাঙনে কবলিত সড়কটি পরিদর্শন করে বিষয়টি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের প্রকৌশলীকে অবহিত করেছি। দীর্ঘদিন ধরেই মাকুন্দা নদীর পাড়ের এই সড়কে ভাঙন অব্যাহত আছে। এমপি-মন্ত্রী অনেকেই বিভিন্ন সময় ভাঙন এলাকা পরিদর্শন করলেও কাজের কাজ কিছুই হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত কামরুজ্জামান বলেন, নদী ভাঙনে সড়ক ধসে যাওয়ার বিষয়টি জেনে আমি উপজেলা প্রকৌশলী ও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবি) সিলেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার বলেন, পাউবি সিলেটের সহকারী প্রকৌশলী আল-আমিনকে ভাঙন এলাকা পরিদর্শনে পাঠিয়েছি। তিনি পরিদর্শন করে আসার পর যে ধরণের ব্যবস্থা নেয়া দরকার, দ্রুত সেই ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

5 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

4 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
2