editor
প্রকাশিত: 6:59 PM, May 6, 2022

কাউন্সিলর আজাদপত্মী নাজমা ফের ব্রিটেনের কাউন্সিলর নির্বাচিত
যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ফের চমক দেখিয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান। পেশায় পুষ্টিবীদ নাজমা ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ পেয়ে নির্বাচিত হন।
নাজমা রহমান সিলেট সিটি করপোরেনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই দল থেকে প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
নাজমা রহমানের সাথে ওই এলাকা থেকে আরও দুইজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচিত দু’জনই লেবারপার্টির প্রার্থী ছিলেন। তারা হলেন- ব্রিটিশ বংশোদ্ভূত শ্যারন হার্ডিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শিবা তিওয়ারি।
নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনের লেবারপার্টির রাজনীতির সাথে জড়িত। তিনি লেবারপার্টির কিলবার্ন ও ওয়েস্টহ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ওই এলাকা থেকে নির্বাচিত এমপি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী রেজওয়ানা সিদ্দিক টিউলিপ।
বিজয়ের পর নাজমা রহমানকে অভিনন্দন জানিয়েছেন লন্ডনের মেয়র ও লেবার পার্টির নেতা সাদিক খান, ব্রিটেনের ছায়া উপমন্ত্রী ও লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত ব্রিটিশ এমপি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী রেজওয়ানা সিদ্দিক টিউলিপ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন