editor

প্রকাশিত: 7:09 PM, May 6, 2022

বর্ণাঢ্য আয়োজনে এয়ারলাইন্স ক্লাব ওসমানী বিমানবন্দরের ঈদ পুনর্মিলনী

বর্ণাঢ্য আয়োজনে এয়ারলাইন্স ক্লাব ওসমানী বিমানবন্দরের ঈদ পুনর্মিলনী

বর্ণাঢ্য আয়োজনে এয়ারলাইন্স ক্লাব ওসমানী বিমানবন্দরের ঈদ পুনর্মিলনী

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এয়ারলাইন্স ক্লাব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ঈদ পুনর্মিলনী। গত বৃহস্পতিবার (৫ মে) রাতে ওসমানী বিমানবন্দরের পাশর্^বর্তী নেসারাবাদ আবাসিক এলাকার একটি বাংলোতে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে অংশ নেন ওসমানী বিমানবন্দরে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্সের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা।
ক্লাবের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল মোর্শেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। পেশাগত ব্যস্ততার কারনে সশরীরে উপস্থিত হতে না পারলেও ফোনে শুভেচ্ছা জানান ক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ্যাসিস্টেন্ট স্টেশন ম্যানেজার শাকিল আহমদ, ডিউটি কন্ট্রোলার মিজানুর রহমান শিশির, জাকির হোসেন সুমন এবং ক্লাবের সাবেক সভাপতি ও ইউএস বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার রাগীব রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাহিম আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক মারজান আহমেদ চৌধুরী, তৌসিফ ইসমাইল চৌধুরী, বিপ্রজিত বিশ্বাস, বুরহান বাহার চৌধুরী মেহরাব, হিফজুর রহমান চৌধুরী, এম বুরহান উদ্দিন সুমন, জিয়াঊর রহমান ও অজয় চক্রবর্তী। অনুষ্ঠানে এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও মিচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের লাউঞ্জ কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানমালায় ছিল, পরিবারের সদস্যদের নিয়ে সাইড সিন, চা চক্র, আড্ডা, নৈশ্যভোজ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন ক্লাব সদস্য বুরহান বাহার চৌধুরী মেহরাব ও শাকিল আহমদ।
সভাপতির বক্তব্যে ক্লাব সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন আগামীতে আরো বড় পরিসরে এরকম অনুষ্ঠান আয়োজনের আশ^াস দেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফলে সহযোগিতা করায় তিনি ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন