editor
প্রকাশিত: 8:54 PM, May 6, 2022

‘পর্যটকদের নিরাপত্তায় সিলেট জেলা পুলিশের বিশেষ তৎপরতা’
নিজস্ব প্রতিবেদক
ঈদ-উল-ফিতর-২০২২ এর ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরাকে নির্বিঘ্ন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে সিলেট জেলা পুলিশ। জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে সিলেট জেলার বিভিন্ন ট্রাফিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ ও বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক ও থানা পুলিশ। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ বিষয়টি মাঠ পর্যায়ে সরাসরি তদারকি করছেন। এছাড়াও প্রকৃতি কন্যা খ্যাত সিলেট জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ঈদের ছুটিতে নানা বয়সী পর্যটকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। জেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিশেষ নিরাপত্তা বিধানে কাজ করছে। এবার ঈদ উল ফিতরের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে রেকর্ড পরিমাণ পর্যটকদের আগমন ঘটেছে। আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন স্পটগুলোতে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সিলেট জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় বিশেষ কার্যক্রম তদারকি করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল মো: জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল, পরিত্রান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসমানীনগর সার্কেল মোঃ রফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল প্রবাস কুমার সিংহ, সহকারি পুলিশ সুপার, কানাইঘাট সার্কেল মোঃ আব্দুল করিম গণ।
সিলেট জেলা পুলিশের এমন ব্যাতিক্রমী উদ্যোগে প্রকৃতি কন্যা খ্যাত সিলেটে আসা বিভিন্ন বয়সী পর্যটকরা নির্বিঘ্নে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করছেন বলে মন্তব্য করেন পুলিশ সুপার।
7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১