editor
প্রকাশিত: 9:38 PM, May 6, 2022

জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৫ মে) রাতে এ মামলা দায়ের করেন আক্রান্ত পর্যটক ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর জুরাইন এলাকার বাসিন্দা সুমন সরকার।
মামলায় ঘটনার পর পরই আটক ৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য বলেন, পর্যটকের দায়েরকৃত মামলায় হামলাকারীদের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- গোয়াইনঘাট থানার পন্নগ্রামে মৃত রাখাল চন্দ্র দাস ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস (২১) ও একেই উপজেলার ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সেলিম আহমেদ (২১), নয়াবস্তি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে নাজিম উদ্দিন এবং ইসলামপুর রাধানগর গ্রামে মৃত সিরাজ উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার (০৫ মে) প্রবেশ ফি’র নামে জাফলংয়ে চাঁদা আদায়ের ঘটনা নিয়ে পর্যটকদের লাঠিপেটা করেন পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকরা। এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
হামলার ঘটনায় আহত হয়েছেন ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর জুরাইন এলাকার সনাতন সরকারের ছেলে সম্রাট সরকার (২৫), সনাতন সরকার (৫৮) তার স্ত্রী ঝর্ণা সরকার (৫২), শ্লিলতাহানির শিকার হয়েছেন মেয়ে বিথি সরকার (২৬), আহত হন সুমন সরকার ও তাকে বাঁচাতে গিয়ে শ্লিলতাহানির শিকার হন স্ত্রী সুমি সরকার (২৬), আহত হয়েছেন মধ্য বাড্ডার দক্ষিণ আনন্দনগরের সুর্যকান্ত সরকারের ছেলে মুকুল চন্দ্র সরকার (২৭), সাভার দক্ষিণ পাড়ার বিজয় চন্দ্র সরকারের ছেলে সুমন শীল। রাতেই তারা ঢাকায় ফিরে গেছেন।
এদিকে, মামলায় গ্রেফতারদের আজ শুক্রবার আদালতের হাজির করা হবে জানিয়েছেন থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার (০৫ মে) জাফলংয়ে প্রবেশ ফি ইস্যুতে পর্যটকদের ওপর হামলা করে পর্যটন উন্নয়ন কমিটি নিয়োজিত পর্যটকরা। টিকিট ছাড়া ঢুকা যায় না যাবে না বলেই নারীর শরীরে হাত দেয় হামলাকারীরা। এ ঘটনার প্রতিবাদ করতে গেলেই ঢাকা থেকে ঘুরতে যাওয়া নারী-পুরুষদের বেধড়ক লাঠিপেটা স্বেচ্ছাসেবীরা।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে