editor

প্রকাশিত: 1:41 PM, May 7, 2022

ঈদের ছুটিতে শিমুল বাগানে পর্যটকদের উপচেপড়া ভিড় !

ঈদের ছুটিতে শিমুল বাগানে পর্যটকদের উপচেপড়া ভিড় !

ঈদের ছুটিতে শিমুল বাগানে পর্যটকদের উপচেপড়া ভিড় !

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর:

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসেন ভাটির জনপদ হাওর বেষ্টিত এলাকার পর্যটন কেন্দ্রের অন্যতম পর্যটন স্পট এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তর তাহিরপুর উপজেলার শিমুল বাগানে। ছুটির দিনগুলোতে দলবেঁধে ছুটে আসেন স্কুল-কলেজ,ইউনিভার্সিটি,বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবীশ ছাত্র-ছাত্রী,শিক্ষক,শিক্ষিকা থেকে শুরু করে সকল শ্রেনীর পেশাজীবি মানুষজন।আবার অনেকেই আসেন শিক্ষা-সফর বনভোজনে।তবে শিমুল বাগানে এখন লাল ফুল নেই।শিমুল গাছে এখন নতুন করে পাতা গজাতে শুরু করেছে।দু-চোখ দিয়ে সবুজের এক বিশাল স¦র্গরাজ্য দেখা যায়।এমন সবুজের সমারোহ দেখতে প্রতিদিন কয়েক হাজার মানুষ ভিড়জমান বৃহত্তর এই শিমুল বাগানে।’ যাদুকাটা নদী তীর ঘেঁষা মানিগাঁও এলাকায় ১০০ বিঘা জমিতে ২০০৩ সালে ৩ হাজারের অধিক সারি সারি বেঁধে শিমুলের চারা শখের বসে রোপন করেন,বৃক্ষ প্রেমিক বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।তার নাম অনুসারে ওই বাগানের নাম করন করা হয়েছে“জয়নাল আবেদীন শিমুল বাগান”এই বাগানের অপার সৌন্দর্য্য উপভোগ করতে দলবেঁধে আসেন দেশের একপ্রান্ত হতে অন্য প্রান্তের ভ্রমন পিয়াসু প্রকৃতি প্রেমিকগণ। সুনামগঞ্জ সদর থেকে আসা পর্যটক নাসরিন আক্তার বলেন,শিমুল বাগানে না আসলে বুঝতেই পারতাম না এখানে আসলে মন ভালো হয়ে যায়।তিনি দেশের অন্যন্য পর্যটকদের প্রতিদৃষ্টি আকর্ষন করে বলেন-সময় করে পরিবার নিয়ে চলে আসতে পারেন রক্তিম শিমুল বাগানে আসলে অনেক ভালো লাগবে।’ রাজধারী ঢাকা থেকে আসা পর্যটক মো.রানা বলেন,শিমুল বাগানের রক্তিম শিমুল গাছের যে সৌন্দর্য্য তা নিজ চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না যে,কেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসেন এই বাগানে।তিনি আরো বলেন,রাস্তাঘাট ভালো থাকলে আরো বেশী পর্যটক আসতেন এই শিমুল বাগানে। বাগানের মালিক প্রয়াত ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন জানান, এই শিমুল বাগান তার মরহুম পিতা আলহাজ্ব জয়নাল আবেদীনকে সারা দেশের মানুষের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, এখানে আসা পর্যটকদের সুবিধার জন্য আমাদের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে