editor
প্রকাশিত: 5:28 PM, May 8, 2022

কুয়ালালাম পুর এঁর সবচেয়ে বড় চেইন শপ ৯৯ থেকে ৮ ফেব্রুয়ারী ২০২২ এ ধারনকৃত তেল এঁর বোতলের ছবি।
তারেকুল ইসলাম মারুফ, (মালয়েশিয়া থেকে): মালয়েশিয়া খাবার তেল উৎপাদন কারী দেশ। তারা সারা বিশ্বে তেল রপ্তানী করে থাকে। কিন্তু বিগত কয়েক মাস থেকে খোদ মালয়েশিয়ায় খাবার তেলের সংকট। সুপারশপ তথা দোকান পাটে তেলের সেলফ প্রায়ই শূন্য থাকতে দেখা যায়। মালয়েশিয়া সরকার ভোক্তা অধিকার এর বিষয়ে খুবই সচেতন। তদুপরি সরকার এর নির্ধারিত মূল্যে বিক্রিত প্যাকেটজাত তেল বিগত ৬/৭ মাস থেকে সোনার হরিণ হয়ে গেছে। আমি গত সপ্তাহে একটি ইয়ামেনি স্টোরে গিয়েছিলাম বাজার করতে । বাসার নিকটে হওয়ায় ওই দোকাণে মাঝে-মধ্যে যাওয়া হয়। ক্যাশে যখন টাকা দিতে যাই, দোকান মালিক কানে কানে বলল আপনি যেহেতু ৫০ রিঙ্গিতের উপর বাজার করেছেন তাই চাইলে ১ কেজি প্যাকেট জাত তেল নিতে পারবেন। আমিও সে সু্যোগ ছাড়িনি।
মালয়েশিয়ায় বর্তমানে ১ লিটার, ২ লিটার, ৩ লিটার এবং ৫ লিটার এর বোতলজাত তেল পাওয়া যাচ্ছে। কিন্তু দাম ধরা ছোয়ার বাইরে। ১ লিটার বোতল জাত তেলের মূল্য বর্তমানে ৭ থেকে ৮ রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬৫ টাকা। ২ লিটার বোতল এর মূল্য ১৬ রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় ৩৩৬ টাকা। ৩ লিটার এর মূল্য ২৪ থেকে ২৬ রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় ৫৪৬ টাকা। প্যাকেটজাত তেল সরকারী নির্ধারিত মূল্য প্রতি লিটার ২.৫ রিঙ্গিত কিন্তু এটি এখন পাওয়া যায় না বলেই চলে।
আমাদের অনেকের ধারনা, মালয়েশিয়ানদের ইনকাম অনেক, কিন্তু বাস্তবতা ভিন্ন। সাধারণ মালয়েশিয়ানদের জন্য অনেক সময় মাসে ১১০০/১২০০ রিঙ্গিত ইনকাম করাটাও অনেক সময় কঠিন হয়ে যায়। অনেকেই দোকানে কাজ করে বা ছোট-খাট ব্যবসা দিয়ে ঘর সংসার চালায়। তাই কোন কিছুর দাম বেড়ে গেলে আমাদের মত ওরাও সমস্যায় পড়ে। বর্তমানে তেলের সাথে অন্যান্য অনেক পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মুরগির মুল্য। মুরগিকে মালয় ভাষায় আইয়্যাম বলা হয়। আমরা বাঙ্গালীরা যেভাবে মাছে ভাতে বাঙ্গালী, সেভাবে মালয়েশিয়ানদের প্রধান খাদ্য হচ্ছে মুরগী। কিন্তু বর্তমানে মুরগীর মাংশের মূল্য কেজী ৩/৪ রিঙ্গিত বেড়ে গেছে। কিছুদিন পূর্বে যে মুরগীর মূল্য প্রতি কেজি ছিল ৫/৬ রিঙ্গিত, কিন্তু বর্তমানে ওই মুরগীর দাম বেড়ে দাড়িয়েছে কেজি প্রতি ৮/৯ রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮৫ টাকা। পূর্বে মুরগীর মাংশের মূল্য বৃদ্ধি নিয়ে কথা ঊঠেছিল। উত্তরে মালয়েশিয়ার একজন মন্ত্রী বলেছিলেন মোরগের পরিবর্তে হাস এর মাংশ খেতে এবং এটা নিয়ে সাধারন মালয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। আমাদের দেশেও তেলের দাম হুহু করে বাড়ছে। আমরা অনেকেই রাস্তায় নেমে গেছি মূল্য বৃদ্ধি ঠেকাতে। এদিকে বাস্তবতা হচ্ছে বাংলাদেশ তেল আমদানী কারক দেশ, তাই আমাদের তেলের বাজার মূল্য কমাতে হলে সরকারকে আমদানী ভর্তুকী দিতে হবে। কিন্তু এভাবে ভর্তুকী দিয়ে সমাধান এর সম্ভাবনা নাই। তবে একটা সমাধান হতে পারে। আমাদের পূর্ব পুরুষেরা কিন্তু তেল উৎপাদন করত। ১৯৯০/৯১ দশকে গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতে তেল সংগ্রহ করার দেশীও প্রযুক্তি ছিল। সরিষা, তিল সহ বিভিন্ন ধরনের তেল প্রচুর ফলানো হতো। তাই এখন বাস্তবতা বিবেচনায় নিয়ে আমাদের কৃষি মন্ত্রলনালয় তেল জাতীয় শষ্য ফলানোতে বিশেষ দৃষ্টি দিতে পারে। তবে এক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে আমাদের ব্যাক্তি উদ্যোগতারা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন