editor
প্রকাশিত: 9:00 PM, May 8, 2022

জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরাম এর উদ্যোগে জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারীদের বিচার ও সিলেটকে পর্যটক বান্ধব করার দাবীতে ৮ মে রোববার দুপুরে নগরীর সারদা হলে সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় মানববন্ধন বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সহ সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কবির আহমদ খাঁন, সমাজসেবা সম্পাদক ইমতিয়াজ রহমান ইনু, নির্বাহী সদস্য জাতীয় যুব পদকপ্রাপ্ত বিউটি বর্মন, ইলিয়াছ আকরাম, মোক্তার হোসেন, এইচ.এম সেলিম, মোহাম্মদ ঈসা তালুকদার, লিপি বেগম, রুহেনা আক্তার প্রমুখ।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে আফিকুর রহমান আফিক জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যারা এখনো গ্রেফতার হয়নি তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। তিনি বলেন, পর্যটন এলাকা হিসেবে দেশে-বিদেশে সিলেট পরিচিত। তাই পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনকে। তিনি প্রতিটি পর্যটন স্পটে হয়রানি বন্ধ করতে এবং জাফলংয়ে ১০ টাকার টিকেটের নামে চাঁদাবাজি বন্ধ করার দাবী জানান। প্রয়োজনে আধুনিকায়ন করে জাফলংকে আরো সমৃদ্ধ করার এবং বৃহস্পতিবারের হামলার ঘটনায় জড়িতদের আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির জানান।
উল্লেখ্য, গত ৫ মে বৃহস্পতিবার জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে স্বেচ্ছাসেবকরা। দুপুর দুইটার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের উপর এ হামলার ঘটনা ঘটে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন