editor
প্রকাশিত: 9:12 PM, May 8, 2022

দলে ত্যাগীদের মুল্যায়নে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব গঠন করা হবে : পিপি নিজাম
সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হয়ে প্রত্যেক কর্মীকে কাজ করতে হবে। পদ-পদবীর উর্ধ্বে উঠে জনগণের ভালবাসাকে কাজে লাগিয়ে দলে ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে পারলে এমনিতেই মূল্যায়ন হবে। আগামীতে প্রত্যেক ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে ত্যাগীদের মূলায়ন করা হবে।
৮ মে রোববার দুপুরে সিলেট জজ কোর্টস্থ অফিসে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল সৌজন্য সাক্ষাত করতে গেলে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, সদস্য কালাম হোসেন, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী পংকি, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ছালিক মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী জয়নাল আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইছরাব আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহিদ মনির, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মালিক, প্রবীণ আওয়ামীলীগ নেতা হুুশিয়ার আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সদস্য লিটন খান, তেতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজামুর রহমান নিজাম, সিলাম ইউনিয়ন যুবলীগ সভাপতি কয়েছ আহমদ, এডভোকেট সিদ্দিকুর রহমান সুহেল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য মির্জা জামাল বেগ প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন