editor

প্রকাশিত: 9:44 PM, May 9, 2022

গতানুগতিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও সামাজিক শিক্ষা গ্রহন করতে হবে : ড. আহমদ আল কবির

গতানুগতিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও সামাজিক শিক্ষা গ্রহন করতে হবে : ড. আহমদ আল কবির

গতানুগতিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও সামাজিক শিক্ষা গ্রহন করতে হবে : ড. আহমদ আল কবির

মইনউদ্দিন মহিলা কলেজে পুরস্কার বিতরন
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ড. আহমদ আল কবির বলেছেন, গতানুগতিক শিক্ষার পাশাপাশি পারিবারিক নৈতিক ও সামাজিক শিক্ষা গ্রহন করতে হবে। ব্যক্তি ও কর্মজীবনের শিক্ষা গ্রহনের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেনিং গ্রাউন্ড তৈরি করতে হবে। ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা ক্যারিকুলামে যুক্ত করতে না পারলে তাদেরকে উন্নত শিক্ষা প্রদান করা সম্ভব নয়। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবান্ধব শিক্ষা ব্যবস্থা তৈরি করার আহবান জানান।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেট আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ ৯ই মে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের হল রুমে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আবিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও গভর্নিং বডির অভিভাবক সদস্য এখলাসুর রহমান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রহিমা বেগমের সঞ্চালনায় ও অধ্যাপক মো: আজির উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ, কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক পার্থ সারথি নাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এনামুল হক চৌধুরী, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সুহেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনিরা আক্তার প্রিয়া, গীতা পাঠ করেন বন্যা শীল। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা রানী দাশ ও পূর্বা দাশ ও আবৃত্তি করে তিলোত্তমা নাথ তন্বী। অনুষ্টান শেষে সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হয়। এতে চ্যাম্পিয়ান হয় হুমায়রা সুলতানা ও রানার আপ হয় যৌথভাবে প্রিয়াংকা রানী দাস ও মুনমুন নাহার মিতু।
প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আল কবির আরো বলেন, গতানুগতিক পদ্ধতির দিন শেষ, আমরা এখন ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করেছি। স্বাবলম্বী দেশ দেখতে চাই, তাই আমাদের মেয়েদের মধ্যে লিডারশিপ তৈরির পাশপশি কর্মবান্ধব শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে হবে। অশিক্ষিত বেকারের চেয়ে শিক্ষিত বেকার ভয়ানক।
বিশেষ অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম জরুরী, যার মাধ্যমে নিজেদের মধ্যে কনফিডেন্স তৈরি হবে। তিনি সবাইকে বড়ো হওয়ার স্বপ্ন দেখার আহবান জানিয়ে বলেন, তাহলে জীবনে সফলতা অর্জন সম্ভব।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে