editor

প্রকাশিত: 8:25 PM, October 27, 2019

এবার ছাত্র ইউনিয়ন নেতা আসুক আহমেদের বাড়ি দখল

এবার ছাত্র ইউনিয়ন নেতা আসুক আহমেদের বাড়ি দখল

1

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ছাত্র ইউনিয়ন নেতা আসুক আহমেদের বড় ভাইকে গ্রেপ্তারের পর এবার তাঁর বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। বাড়ি দখলের পর আসুক আহমেদের বৃদ্ধ বাবা-মাকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। গত শনিবার (২৬ অক্টোবর) বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামে জায়গা দখলের এই ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার বাড়ি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। এরআগে ২০১৮ সালে আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার প্রভাবশালীদের ছত্রছায়ায় ছাত্র ইউনিয়ন নেতা আসুক আহমেদের পরিবারের বেশ কিছু জমি-ভিটে জবর দখল করেছেন।

2

আসুক আহমেদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র ইউনিয়ন নেতা আসুক আহমেদের বাবা মঈন উদ্দিন একজন ব্যবসায়ী ও ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য। এলাকায় ও স্থানীয় বাজারে তাদের প্রায় ১২ একর জমি রয়েছে এবং বড়লেখা পৌর শহরে ৫ তলা বিশিষ্ট ২টি বিল্ডিং রয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের লোলুপ দৃষ্টি পড়ে তাদের সম্পত্তির উপর। এ সুযোগে তার পরিবারকে নানাভাবে হয়রানি করছে চক্রটি। গত রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টায় তার (আসুক আহমেদের) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ছাত্র ইউনিয়ন নেতা আসুক আহমেদকে না পেয়ে তার বড় ছেলে সাইদুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনার প্রায় ৬ দিনের মাথায় স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার আসুক আহমেদদের বাড়ি জবর দখল করে নেন। এবং তার বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় আসুক আহমেদের পরিবার মানবেতর-জীবনযাপন করছেন।

7

এদিকে ছাত্র ইউনিয়ন নেতা আসুক আহমেদের বাড়ির জায়গা দখলের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের বড়লেখা শাখার সভাপতি ইকবাল আহমদ ও সম্পাদক শৈলেন্দ্র দেব জবর দখল হওয়া বাড়িটি পরিদর্শন করেছেন। তারা ঘটনার নিন্দা জানিয়েছেন।

3

বাড়ি দখলের বিষয়টি নিশ্চিত করে জাতীয় মানবাধিকার কমিশনের বড়লেখা শাখার সভাপতি ইকবাল আহমদ বলেন, ‘এটা খুবই নিন্দনীয় কাজ। দীর্ঘদিন ধরে একটি প্রগতিশীল পরিবারের উপর নিপীড়ন চলছে। তাদের জায়গা-জমি দখল হচ্ছে। অবিলম্বে তাদের জায়গা-জমি উদ্ধারের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।’

6

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সহিদুর রবিবার (২৭ অক্টোবর) বলেন, ‘শুনেছি ছাত্র ইউনিয়ন নেতা আসুক আহমেদের বাড়ির জায়গা দখল হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

2 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১

1
5