editor
প্রকাশিত: 2:36 PM, May 14, 2022

সিলেটে জলাবদ্ধতায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ডা. শিপলুর শুকনো খাবার বিতরণ
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু নগরীর জলাবদ্ধতায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। নগরীর তেররতন ও ঘাসিটুলার কয়েকটি স্হানে ডা. শিপলু খাবার বিতরণ করেন।
খাবার বিতরণের সময় সমবেত মানুষের উদ্দেশ্যে ডা. শিপলু বলেন, আমার আব্বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সিলেটবাসীকে নিয়ে আমৃত্যু কাজ করেছেন এবং এই নগরীর সম্মানিত নাগরিকদের সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন। ডা. শিপলু মানুষের জন্য তার সহযোগিতা সাধ্যমত অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন শেখর আহমদ, আব্দুস সালাম, লুতফুর রহমান, এনাম আহমদ, ফটিক আহমদ, ইশতিয়াক নওশান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর প্রতিষ্টাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া সহ স্থানীয় মুরব্বি ও যুব সমাজের নেতৃবৃন্দগণ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন