editor

প্রকাশিত: 9:07 PM, May 20, 2022

সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, সহায়তা বৃদ্ধির দাবি

সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, সহায়তা বৃদ্ধির দাবি

সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, সহায়তা বৃদ্ধির দাবি

5

ডেস্ক রিপোর্ট
শুক্রবার থেকে শুরু হয়েছে বঙ্গোপসাগরে ৬৫ দিনের জন্য সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা। দীর্ঘ এ সময়ে খাদ্য সহায়তা বৃদ্ধি ও নিষেধাজ্ঞার এ সময়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে যাতে প্রতিবেশী দেশের জেলেরা মাছ শিকার করে না নেয়, সেই ব্যবস্থার দাবি জানিয়েছেন বরগুনার জেলেরা।

6

এ বছর খুব একটা সুখকর হয়নি জেলেদের ইলিশ মৌসুম। অভাব অনাটনের সঙ্গে কিস্তি খেলাপির যন্ত্রণা আর রোগ-শোকে কাতর এখন জেলেপল্লির বাসিন্দারা। আটঘাট বেঁধে প্রতিবার সমুদ্রে গেলেও অধিকাংশ সময় ফিরতে হয়েছে খালি হাতে।

এরই মধ্যে সুষ্ঠু প্রজনন ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য ২০ মে থেকে সমুদ্রে ৬৫ দিনের জন্য সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

জেলেদের অভিযোগ- নিষেধাজ্ঞার এ সুযোগে দেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করবে প্রতিবেশী ভারতের জেলেরা, যা দেশের জেলে ও মৎস্য ব্যবসাকে ধ্বংস করে দেবে। তাই ভারতের সঙ্গে মিল রেখে এ নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞাকালে সব জেলেদের যথাযথভাবে খাদ্য সহায়তা দেওয়ার দাবি জেলে ও ট্রলার মালিকদের।

1

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বলেন, সরকারের উচিত ভারতের সঙ্গে মিল রেখে একই সময়ে মাছ শিকারের নিষেধাজ্ঞা দেওয়া। ভারতীয় জেলেরা এ সময়ে আমাদের দেশে ঢুকে মাছ ধরে নিয়ে যায়। যার জন্য নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আর সাগরে মাছ পাওয়া যায় না।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বরগুনায় মোট ২৭ হাজার ২৭৭ জন নিবন্ধিত সমুদ্রগামী জেলে রয়েছেন। নিষেধাজ্ঞাকালে নিবন্ধিত প্রতিজন জেলে দুই ধাপে ৮৬ কেজি করে বিশেষ ভিজিএফ চাল পাবেন। ইতোমধ্যেই প্রথম ধাপে বিতরণের জন্য ১ হাজার ৫২৭ মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে।

4

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য অনিবন্ধিত জেলেদের তালিকাভুক্ত করতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। খাদ্য সহায়তা বিতরণে অনিয়মের সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। আর নিষেধাজ্ঞাকালে সমুদ্রে কঠোর নজরদারি করা হবে বলে আশ্বাস দেন তিনি।

4

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

2 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

1 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১

1
6