editor
প্রকাশিত: 10:09 PM, May 23, 2022
জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতির উপর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সিলেট নগরীতে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির। তাছাড়া পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মইন উদ্দিন মঞ্জুর উপর ছাত্রলীগ ক্যাডারদের অন্যায়ভাবে হামলা ও নির্যাতনেরও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিনা ভোটের নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় আসা শেখ হাসিনার লালিত সন্ত্রাসীরা সিলেটে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ও সাংবাদিকের উপর হামলা করে এটাই প্রমাণ করেছে যে দেশে এখন কোনো গণতন্ত্র নেই। বর্তমান সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের দমনপীড়ন ও জুলুম অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার সরকারের দুঃশাসন চরম পর্যায়ে পৌছে গেছে। এই বিতর্কিত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে উঠেছে। দেশে বিদেশে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আওয়াজ উঠায় এখন তাদের পায়ের নিচে মাটি নাই। জনমত বিপক্ষে যাওয়ায় শেখ হাসিনা এখন রুদ্রমূর্তি ধারণ করেছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিচ্ছেন। যে ঘটনায় দেশের আপামর জনসাধারণ ব্যথিত হয়েছেন। খন্দকার আব্দুল মুক্তাদির জুলুমবাজ এই সরকারের পতনে দেশের সর্বস্তরের জনগণকে রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন