editor

প্রকাশিত: 6:06 PM, May 24, 2022

‘ত্রাণ প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সিলেটবাসী হতাশ ’

‘ত্রাণ প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সিলেটবাসী হতাশ ’

‘ত্রাণ প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সিলেটবাসী হতাশ ’

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি ত্রাণ বিতরণকালে ত্রাণ প্রত্যাশী দুর্গতদের ওপর পুলিশের লাঠিচার্জ করার ঘটনা সিলেটবাসীকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সিলেটের বন্যা কবলিত এলাকায় জরুরী ত্রাণ বিতরণ ও পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করে এ মন্তব্য করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।
তিনি বলেন, ভয়াবহ বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্ধি। এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গৃহহীন বহু পরিবার মানবেতর জীবনযাপন করছে। এসব অসহায় মানুষগুলো নিরবে কাঁদছে। সিলেট নগরীতে প্রায় ১৫-২০টি ওয়ার্ড বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাটসহ বেশ কয়েকটি উপজেলা বন্যায় তলিয়ে গেছে। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রানের অভাবে বন্যার্তদের মাঝে খাবার পানি ও বিশুদ্ধ পানির সংকট চরমে। এমন পরিস্থিতিতে বানবাসী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রবাসী ও সামাজিক সংগঠন। এমন কঠিন পরিস্থিতির মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি ত্রাণ বিতরণকালে ত্রাণ প্রত্যাশী দুর্গতদের উপর পুলিশের লাঠিচার্জ করার ঘটনা সিলেটবাসীকে হতাশ করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্তপূর্বক দায়ীদের শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি গতকাল সোমবার সিলেট আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ইমজা সিলেটের সভাপতি সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই।
এসময় তিনি সরকারের প্রতি সর্বোচ্চ ত্রাণ সহায়তা প্রদানেরও দাবি জানান।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি উন্নতির পর দুর্গন্ধ ও ময়লা আবর্জনা ভেষে পানিদূষণ বাড়ছে। বন্যার পানির সাথে পানিবাহিত রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। এ অবস্থায় ডায়রিয়া এবং চর্মরোগে মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তিনি পানিবাহিত রোগ যাতে সর্বত্র ছড়াতে না পারে সে জন্য সরকারের পাপাশি বেসরকারি মেডিকেল টিম গঠন করে বন্যার্তদের সেবায় এগিয়ে আসারও আহ্বান জানান।
এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বির্ভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্ল্যেখ কওে বলেন, বন্যা দুর্গতদের সাহায্যের জন্য আমরা দ্রুত সহায়তা টিম গঠন করি এবং তাদের মাধ্যমে আমরা ১টি মনিটরিং টিম গঠন করে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। যে সকল এলাকায় বন্যার্তরা ত্রাণ পাননি আমরা খোঁজে খোঁজে তাদের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রেখেছি। এ ত্রাণ সহায়তা প্রদান চলমান রয়েছে।
তিনি জানান, গত সোমবার সিলেট নগরীর ১৪নং ওয়ার্ড, ২৩নং ওয়ার্ড, যতরপুর, তেররতনসহ আশপাশ এলাকায় ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার, গোয়াইনঘাটে ত্রাণ সহায়তা বিতরণ চলছে এবং আজ বুধবার সুনামগঞ্জেও ত্রাণ সহায়তা কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষথেকে মেডিকেল টিম গঠন করে বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের উদ্যেগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ঢাকা মহানগর সেক্রেটারী আব্দুল আউয়াল, সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, জেলার সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ সভাপতি মাওলানা আমির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ফজলুল হক, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, জেলার সহকারী সাংগঠনিক সম্পাদক নোমান আল ফাহাদ, সিলেট মহানগর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুব আন্দোলনের সাধারন সম্পাদক মাওলানা বদরুল হক সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল