editor

প্রকাশিত: 1:05 PM, May 31, 2022

বিএনপি-জামায়াতের চেয়ে অনেক বেশি শক্তিশালী বঙ্গবন্ধুর হাতে গড়া কৃষক লীগ : বিশ্বনাথে শফিক চৌধুরী

বিএনপি-জামায়াতের চেয়ে অনেক বেশি শক্তিশালী বঙ্গবন্ধুর হাতে গড়া কৃষক লীগ : বিশ্বনাথে শফিক চৌধুরী

বিএনপি-জামায়াতের চেয়ে অনেক বেশি শক্তিশালী বঙ্গবন্ধুর হাতে গড়া কৃষক লীগ : বিশ্বনাথে শফিক চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দূর্নীতি-লুটপাঠের দল বিএনপি-জামায়াতের চেয়ে অনেক বেশি শক্তিশালী আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। বিএনপি-জামায়াত তাদের আমলে সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করার পাশাপাশি দূর্নীতিতে ৫ বার দেশকে চ্যাম্পিয়ন করেছে।
আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কৃষকদের বিনামূল্যে সার-বীজ প্রদানের পাশাপাশি প্রায় ৭০% ভ‚র্তকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার সুযোগ দিয়ে কৃষকদের ব্যাপক উন্নয়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিশ্বের অনেক দেশ উন্নয়নের মডেল হিসেবে গন্য করছে। তাই দেশে সর্বস্তরের কৃষকদের ব্যাপক উন্নয়নের জন্য কৃষক লীগের নেতাকর্মীদেরকে আরো বেশি করে কাজ করতে হবে।
তিনি সোমবার (৩০ মে) সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মাসেতুসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে দেখে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের গাত্রদাহ (জ্বলাপুড়া) শুরু হয়েছে। তাই তারা সরকারের উন্নয়ন নিয়ে গুজব ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে। আর তাদেরকে প্রতিহত করতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগই যতেষ্ট।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে শান্তির প্রতিক কবুতর উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সম্মেলনের উদ্বোধক জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন। অনুষ্ঠানে সম্মেলন বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন।
উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুলের পরিচালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহ আহমদুর রহমান, প্রচার সম্পাদক সার্জেন্ট আবুল হোসেন, মৎস্য বিষয়ক সম্পাদক শামীম কবির, সদস্য আব্দুর সবুর সুজা, মহানগর কৃষক লীগের সদস্য শেখ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সাবেক সদস্য আছাব উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর শ্রমিক লীগের আহবায়ক আজাদুর রহমান।
বক্তব্য রাখেন পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ, লামাকাজী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসুক উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামাল উদ্দিন, অলংকারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাওছার চৌধুরী, রামপাশা ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি আজিম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছালিক মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কমরু মিয়া, দেওকলস ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম, দশঘরর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি হাজী আকবর আলী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সোরাব আলীকে সভাপতি ও এম এ হান্নান বদরুলকে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত করে উপজেলা কৃষক লীগের নতুন কমিটি ঘোষণা করে নেতৃবৃন্দ। এসময় অনুষ্ঠানে আওয়ামীলীগ ও কৃষকলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন