editor
প্রকাশিত: 6:10 PM, June 1, 2022

ঈদের পর আসছে ববির ‘ময়ূরাক্ষী’
অনলাইন ডেস্ক
বিরতির পর আসন্ন ঈদুল আজহার পর বড়পর্দায় দেখা মিলতে যাচ্ছে ঢালিউড নায়িকা ইয়ামিন হক ববির। ‘ময়ূরাক্ষী’ শিরোনামের নতুন এই ছবির নির্মাণ কাজ শেষ হয়েছে আগেই, এবার মুক্তির পালা। এ খবর নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ নিজেই।
তিনি বলেন, ‘ময়ূরাক্ষী আমার প্রথম প্রেমের সিনেমা। এটি নিয়ে আমি দারুণ আশাবাদী। পরিপূর্ণ চলচ্চিত্র বলতে যা বোঝায়, সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। আমরা এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। ঈদের আগেই ছবিটি সেন্সরে যাবে। সব ঠিক থাকলে মুক্তি পাবে আগামী আগস্ট মাসে’
ছবিতে নিজের চরিত্রটি নিয়ে নায়িকা ববি বলেন, গ্ল্যামারই তো বাইরে থেকে আমরা দেখি। আমি নিজে একজন চিত্রনায়িকা হয়ে এটা অনুভব করি। একজন নায়িকার উত্থান-পতন তুলে ধরা হয়েছে এ সিনেমায়। গ্ল্যামার, ইমোশন ও রিলেশনশীপের ক্রাইসিস সব আছে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবে।
উল্লেখ্য, ববিকে এই সিনেমায় ঢালিউডের একজন বিখ্যাত নায়িকার চরিত্রে দেখা যাবে। এছাড়া গোলাম রাব্বানীকে দেখা যাবে পরিচালক নাবিল আহমেদ চরিত্রে। সুরভী চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। ছবির গল্পে উঠে আসছে প্রেম ও প্রতারণার গল্প।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে