editor
প্রকাশিত: 11:07 PM, June 3, 2022
বৃহত্তর মজুমদারী পঞ্চায়ে সমিতির আয়োজনে বৃহত্তর মজুমদারী পঞ্চায়ে সমিতির অর্থ সম্পাদক, সমাজসেবী ও শিক্ষানুরাগী আকরার বখত মজুমদারের স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুন) বাদ এশা মজুমদারী পয়েন্টে এলাকা মাঠে এই শোক সভার আয়োজন করা হয়।
শোক সভায় বক্তারা বলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আকরার বখত মজুমদার ছিলেন অত্যন্ত পররোপকারী মানুষ। তিনি সব সময় মানুষের সাহায্যে কাজ করতেন। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবক-কে হারালাম। তার মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হবার নয়। তার মৃত্যুতে আমরাও ব্যথিত। তিনি সব সময় আমাদের মাঝে বেঁচে থাকবে তার কর্মের মাধ্যমে। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বৃহত্তর মজুমদারী পঞ্চায়ে সমিতির সভাপতি ফয়েজ খান পিয়ারের সভাপতিত্বে ও শামীম মজুমদারের পরিচালনায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব সিরাজুল ইসলাম, আনোয়ার বখত মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, কামাল উদ্দিন চৌধুরী, ফারুক আলী, বজলুর রহমান বাবুল, জাহাঙ্গীর আহমদ, শাহ জুবের আহমদ, শেখ ইউনুছ মিয়া, আজম খান, মঞ্জুর আহমদ, সারোয়ার বখত মজুমদার, ইদ্রিছ মিয়া, রিয়াজ উদ্দিন, সুন্নত খান প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল হালিম এবং এতে দোয়া পরিচালনা করেন মো. হেলাল উদ্দিন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন