editor

প্রকাশিত: 5:06 PM, June 6, 2022

১২নং ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী’র দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ

১২নং ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী’র দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ

১২নং ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী'র দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে বন্যার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং সিলেট ১আসনের সংসদ সদস্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর উপহার হিসেবে এক হাজার একশত টি পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ (৬জুন) সোমবার, সকাল ১১ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের শেখঘাট মহল্লায় সুখের হাসি ক্লিনিক প্রাঙ্গনে এইসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সিকন্দর আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, শেখঘাট পঞ্চায়েত কমিটি ও মসজিদ কমিটির সভাপতি সফিক মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, সিলেট অঞ্চলে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট সাম্প্রতিক বন্যার শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে সরকারিভাবে স্থানীয় প্রশাসনের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করা হয় তা এখনো অব্যাহত আছে। এমন কোথাও নেই যেখানে সরকারের ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় নি। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগেও গত সপ্তাহে সিলেটের ১৩টি উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সিলেট অঞ্চল বন্যায় আক্রান্ত হওয়ার সাথে সাথে সিলেট অঞ্চলের সকল মাননীয় সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের প্রত্যন্ত এলাকা পরিদর্শন করে গেছেন। এখন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পূণর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি অচিরেই পূণর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে থাকলে বাংলাদেশ একদিন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ। তিনি উপস্থিত সবাইকে সুশৃংখল ভাবে ত্রাণ সামগ্রী গ্রহণের আহ্বান জানান। আলোচনা সভা শেষে ১১শত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন